AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raksha Bandhan 2026: এই রাখি ভুলেও বাঁধবেন না ভাইকে! কবে পড়েছে রাখি পূর্ণিমা? জেনে নিন পঞ্জিকা মতে রাখি বাঁধার শুভ সময়

Raksha Bandhan 2026 Auspicious Timing and Rules: ২০২৬ সালের রাখি পূর্ণিমার সঠিক দিনক্ষণ ও পঞ্জিকা অনুযায়ী শুভ সময় জেনে নিন। সেই সঙ্গে জানুন কেমন রাখি আপনার ভাইয়ের জন্য সবচেয়ে ভালো। কোন রাখি একেবারেই পরাবেন না?

Raksha Bandhan 2026: এই রাখি ভুলেও বাঁধবেন না ভাইকে! কবে পড়েছে রাখি পূর্ণিমা? জেনে নিন পঞ্জিকা মতে রাখি বাঁধার শুভ সময়
কী কী করবেন না?Image Credit: pexabay
| Updated on: Jul 27, 2026 | 9:03 AM
Share

রাখি পূর্ণিমা (Raksha Bandhan 2026) মানেই ভাই-বোনের এক মিষ্টি আনন্দের উৎসব। এবছর রাখি পূর্ণিমার দিনটি কিন্তু সাধারণ কোনও দিন নয়! শ্রাবণ মাসের ঝুলনযাত্রার ঠিক শেষ দিনটিতেই পড়ছে এই বছরের রাখি। অর্থাৎ একই সঙ্গে উদযাপিত হতে চলেছে দুটি পবিত্র উৎসব। তাই এই শুভ দিনে আপনার ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে সঠিক সময় আর নিয়মগুলো জেনে রাখা জরুরি।

কবে পড়ছে রাখি পূর্ণিমা?

গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, এবছর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৭ অগস্ট (Thursday) সকাল ৯টা ১১ মিনিটে। আর এই তিথি শেষ হবে পরদিন অর্থাৎ ২৮ অগস্ট সকাল ৯টা ৫০ মিনিটে।

রাখি বাঁধার সবচেয়ে শুভ সময়

জ্যোতিষ গণনা অনুযায়ী, রাখি বাঁধার জন্য ২৮ অগস্ট দিনটিই সবচেয়ে শ্রেষ্ঠ। এই দিনে রাখি বাঁধার শুভ সময়গুলো হল:

  • সকালের শ্রেষ্ঠ সময়: ২৮ অগস্ট ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে রাখি বাঁধা সবচেয়ে শুভ।
  • দুপুরের বিশেষ সময়: সকালে সময় না পেলে, দুপুর ১টা ৩২ মিনিট থেকে বিকেল ৪টা ০৭ মিনিটের মধ্যেও রাখি বাঁধতে পারেন।

কেমন রাখি কেনা উচিত আর কোনটা এড়িয়ে চলবেন?

আজকাল বাজারে কত রকমের সুন্দর সুন্দর রাখি পাওয়া যায়! বিশেষ করে প্লাস্টিক বা কৃত্রিম উপাদানে তৈরি রঙিন রাখি দেখলেই কিনতে ইচ্ছে করে। কিন্তু এই ভুলটি একদম করবেন না। শাস্ত্রবিদদের মতে, এই ধরনের কৃত্রিম রাখি ভাইয়ের জন্য শুভ নয়।

কোন রাখি সবচেয়ে ভালো? শাস্ত্রবিদদের মতে রেশম বা সুতির তৈরি সাধারণ রাখি ব্যবহার করা সবচেয়ে শুভ। এতে ভাইয়ের উন্নতি হয় এবং সুনাম বাড়ে।

প্লাস্টিক বা কৃত্রিম জিনিস দিয়ে তৈরি জমকালো রাখি কেনা থেকে দূরে থাকুন।

রাখি বন্ধন শুধু ভাই-বোনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনার প্রিয় কোনও মানুষের মঙ্গল কামনায় তাঁর হাতেও সুতো বাঁধতেই পারেন। এইদিন মিষ্টি খাইয়ে ভাইয়ের ভালো স্বাস্থ্যের প্রার্থনা করুন, আর দিনটিকে আনন্দে ভরিয়ে তুলুন!

Follow Us