AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নারকেল তেলের সঙ্গে এই ২ উপাদান মেশালেই তৈরি হেয়ার স্পায়ের ক্রিম, এভাবে বাঁচিয়ে ফেলুন হাজার খানেক টাকা

Homemade Hair Spa Cream: অনলাইন বা অফলাইন, প্রসাধনীর দোকানে গেলেই আপনি হেয়ার স্পা ক্রিম পেয়ে যাবেন। একটা হেয়ার স্পা ক্রিম কিনলে মাসের পর মাস চলে যাবে। আর বাঁচবে পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর খরচ। তবে, এই হেয়ার স্পা ক্রিমের দামও প্রায় ১ হাজার টাকার কাছাকাছি হয়।

নারকেল তেলের সঙ্গে এই ২ উপাদান মেশালেই তৈরি হেয়ার স্পায়ের ক্রিম, এভাবে বাঁচিয়ে ফেলুন হাজার খানেক টাকা
| Updated on: Jan 08, 2024 | 12:38 PM
Share

প্রতি মাসে পার্লারে গিয়ে হেয়ার স্পা করানো সম্ভব নয়। খুব কম হলেও আটশো-হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু চুলের দেখভাল করার ক্ষেত্রে হেয়ার স্পা জরুরি। হেয়ার স্পায়ে যে ক্রিম ব্যবহার করা হয়, স্টিম দেওয়া এবং ম্যাসাজ চুলের জন্য উপকারী। হেয়ার ক্রিম চুলকে ডিপ কন্ডিশনিং করে। স্টিম নিলে চুলের ফলিকলগুলো উন্মুক্ত হয় এবং এতে চুলের বৃদ্ধি ঘটে। অন্যদিকে, ম্যাসাজ করলে মাথায় রক্ত সঞ্চালন উন্নত হয়। এতে চুল পড়ার সমস্যা কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। কিন্তু এই কাজটা যে পার্লারে গিয়েই করাতে হবে এমন কোনও নিয়ম নেই। আপনি বাড়িতে ম্যাসাজ বা স্টিমিং নিতে পারবেন না। কিন্তু হেয়ার ক্রিম ব্যবহার করতে পারবেন।

অনলাইন বা অফলাইন, প্রসাধনীর দোকানে গেলেই আপনি হেয়ার স্পা ক্রিম পেয়ে যাবেন। একটা হেয়ার স্পা ক্রিম কিনলে মাসের পর মাস চলে যাবে। আর বাঁচবে পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর খরচ। তবে, এই হেয়ার স্পা ক্রিমের দামও প্রায় ১ হাজার টাকার কাছাকাছি হয়। যদি কোনও ভাল মানের হেয়ার স্পা ক্রিম ব্যবহার করেন, তাহলে খরচ আরও বেশি পড়বে। কিন্তু আপনি চাইলে এই খরচটাও কমাতে পারবেন। বাড়িতে বানিয়ে নিতে পারেন হেয়ার স্পা ক্রিম। হেঁশেলে থাকা সাধারণ উপকরণ দিয়ে হেয়ার স্পা ক্রিম বানিয়ে নিন।

হোমমেড হেয়ার স্পা ক্রিম-

এক কাপ জল গরম বসান। এতে ১ চামচ ফ্ল্যাক্স সিড মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। মিশ্রণটি জেলির মতো হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এরপর ছাঁকনি দিয়ে বা সুতির কাপড়ে মিশ্রণটি ঢেলে ফ্ল্যাক্স সিডের জেলটা ছেঁকে নিন। এবার এই ফ্ল্যাক্স সিডের জেলের সঙ্গে ১ চামচ টক দই ও ২ চামচ নারকেল তেল মিশিয়ে দিন। মিশ্রণটি ভাল করে ফেটিয়ে নিন। তৈরি হোমমেড হেয়ার স্পা।

যেভাবে হোমমেড হেয়ার স্পা ক্রিম ব্যবহার করবেন-

চুলে ক্রিম লাগানোর আগে শ্যাম্পু করে নিন। এতে চুলে ও চুলের গোড়ায় জমে থাকা সমস্ত ময়লা, তেল পরিষ্কার হয়ে যাবে। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করবেন না। চুল শুকনো করে মুছে নিন। এরপর চুলে ভাল করে হোমমেড হেয়ার স্পা ক্রিম লাগিয়ে নিন। ক্রিম লাগানোর পর ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এই ক্রিমটি আপনার চুলের ফ্রিজিনেস দূর করবে, চুলকে নরম করে তুলবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?