AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০ হাজার টাকার চা! বাড়িতেই বানান ঘরোয়া উপাদান দিয়ে, জানেন এই দামী চায়ের রহস্য?

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চায়ে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান, হজম শক্তিশালী করার গুণ এবং মানসিক চাপ কমানোর ক্ষমতা থাকে। অনেকেই এই চা পান করেন শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে এবং ক্লান্তি দূর করতে। ফলে এটি ধীরে ধীরে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

১০ হাজার টাকার চা! বাড়িতেই বানান ঘরোয়া উপাদান দিয়ে, জানেন এই দামী চায়ের রহস্য?
| Updated on: Feb 06, 2026 | 6:54 PM
Share

চা মানেই শুধু পানীয় নয় অনেকের কাছে এটি দিনের শুরু, কারও কাছে কাজের ফাঁকে স্বস্তির মুহূর্ত, আবার কারও কাছে শরীর ও মনের যত্ন নেওয়ার উপায়। কিন্তু জানেন কি, এমন এক ধরনের চা রয়েছে যার দাম কেজি-পিছু প্রায় দশ হাজার টাকা? শুনতে অবিশ্বাস্য লাগলেও এই চা বিদেশের বাজারে বিলাসবহুল ও স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিক্রি হয়।

এই দামী চা মূলত তৈরি হয় বিশেষ ধরনের ফুল, ভেষজ পাতা ও সুগন্ধি উদ্ভিদ থেকে, যা সহজে মেলে না। নির্দিষ্ট আবহাওয়ায় জন্মানো কিছু গাছের পাতা সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে তৈরি করা হয় এই চা। মূলত পাহাড়ি অঞ্চলে মেলে এই চা পাতা। এটি বিরল, সংগ্রহ করাও বেশ জটিল এবং স্বাস্থ্যগুণের জন্যই এর দাম এত বেশি।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চায়ে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান, হজম শক্তিশালী করার গুণ এবং মানসিক চাপ কমানোর ক্ষমতা থাকে। অনেকেই এই চা পান করেন শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে এবং ক্লান্তি দূর করতে। ফলে এটি ধীরে ধীরে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দামী চায়ের মতো স্বাদ ও উপকারিতা বাড়িতেই সহজ উপায়ে তৈরি করা সম্ভব। এর জন্য আলাদা করে হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক প্রাকৃতিক উপাদান, যা দিয়ে বানানো যায় ভেষজ ও সুগন্ধি চা।

কী কী দিয়ে বাড়িতেই বানাবেন এই দামি চা?

যেমন তুলসী পাতা, আদা, দারুচিনি, লেবুর খোসা, এলাচ, পুদিনা কিংবা বিভিন্ন শুকনো ফুল ব্যবহার করে তৈরি করা যায় স্বাস্থ্যকর এক ধরনের চা। এই উপাদানগুলো শুধু স্বাদই বাড়ায় না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও সাহায্য করে।

ঘরোয়া ভেষজ এই চা বানাতে প্রথমে জল ফুটিয়ে নিতে হবে। এরপর তাতে তুলসী পাতা, আদা বা পছন্দের ভেষজ উপাদান দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখতে হবে। এতে উপাদানগুলোর গুণ ও গন্ধ ভালোভাবে মিশে যায়। পরে ছেঁকে নিয়ে চাইলে মধু বা গুড় মিশিয়ে খেতে পারোন। এতে চা যেমন সুস্বাদু হয়, তেমনই শরীরের জন্যও উপকারী।

চিকিৎসকদের মতে, নিয়মিত এই ধরনের ভেষজ চা পান করলে মানসিক চাপ কমে, দৈনন্দিন ক্লান্তি অনেকটাই দূর হয়। এই চায়ের পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা কম এবং পকেটের ওপর কোনো চাপ পড়ে না। অর্থাৎ, বাজারে যে চা হাজার হাজার টাকায় বিক্রি হয়, তার মতোই উপকারি ও সুগন্ধি চা আপনি নিজের রান্নাঘরেই বানাতে পারেন সহজ উপায়ে, কম খরচে এবং সম্পূর্ণ প্রাকৃতিকভাবে।