৫ মিনিটেই তৈরি হবে চাপড় ঘণ্ট, নিরামিষ এই পদেই মন জয় অতিথিদের
চাপড় ঘণ্ট। বাঙালিদের একটি ঐহিত্যবাহী রান্না। অনেকের এই পদের নাম শুনলেও, রান্না করতে গিয়েই পিছপা হন। অনেকেরই মনে করেন, মা-ঠাকুমার হাতের মতোই কী স্বাদ করে রান্না করা যাবে। তবে ট্রাই করতে ক্ষতি কি?

চাপড় ঘণ্ট। বাঙালিদের একটি ঐহিত্যবাহী রান্না। অনেকের এই পদের নাম শুনলেও, রান্না করতে গিয়েই পিছপা হন। অনেকেরই মনে করেন, মা-ঠাকুমার হাতের মতোই কী স্বাদ করে রান্না করা যাবে। তবে ট্রাই করতে ক্ষতি কি?
যা যা লাগবে–
বড়ো আলু ২ টি, উচ্ছে ৬ টা, আধকাপ মটর ডাল ভিজিয়ে বেটে নিতে হবে (চাপড়ের জন্য)। এছাড়া ইচ্ছামতো অন্য সবজি দিয়ে, যেমন,-থোড়, কুমড়ো, পটল, ঝিঙে, সবই দেওয়া যেতে পারে।
এভাবে তৈরি করুন–
প্রথমে সবজিগুলি কেটে নিতে হবে। থোড় দিলে তা আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে চটকে নিতে হবে। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে মটর ডালের চাপড় বানিয়ে নিতে হবে। মটর ডাল বাটা কড়াইতে দিয়ে কিছুক্ষণ পরে উলটে নিতে হবে, কিছুটা আমলেটের মতো। এবার চাপড় নামিয়ে রেখে কড়াইতে ২ টেবিল চামচ তেল দিন, গরম হলে উচ্ছে ভেজে তুলে নিন। এরপর আলু ভেজে তুলে নিন। এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে কালোজিরে ফোড়ন দিন। বাকি সব তরকারি দিয়ে বেশ করে ভাজা ভাজা করুন। এবার ১ চামচ আদাবাটা, সামান্য হলুদ দিয়ে কষতে থাকুন। এবার ভাজা আলু, উচ্ছে, নুন, চিনি দিয়ে কষিয়ে জল দিন। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ফুটতে দিন। কিছুক্ষণ পর সবজিগুলো সেদ্ধ হলে চাপড় ভেঙে কড়াইতে দিয়ে দিন। একটু ঘন হলে নামিয়ে নিন।