AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রং খেলে ভূত সাজার পর শুধু মাখুন এই জিনিস, তাহলেই ২ মিনিটে ভ্যানিশ সব রং

বুরা না মানো হোলি হ্যায়! হ্যাঁ, এমনটাই বলেই বন্ধু, প্রিয় মানুষেরা ঝাঁপিয়ে পড়ল হাতে রং নিয়ে। ব্যস, এমন রং বদল, এমন ভোলবদল যে, আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না। এবার উপায়, কীভাবে তুলবেন রং?

রং খেলে ভূত সাজার পর শুধু মাখুন এই জিনিস, তাহলেই ২ মিনিটে ভ্যানিশ সব রং
Image Credit: Social Media
| Updated on: Mar 14, 2025 | 12:32 AM
Share

বুরা না মানো হোলি হ্যায়! হ্যাঁ, এমনটাই বলেই বন্ধু, প্রিয় মানুষেরা ঝাঁপিয়ে পড়ল হাতে রং নিয়ে। ব্যস, এমন রং বদল, এমন ভোলবদল যে, আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না। এবার উপায়, কীভাবে তুলবেন রং? নানারকম ফেশওয়াশ, নানা ফেসপ্যাক মেখেও রং যেই কে সেই। চিন্তা নেই। ঘরেই রয়েছে এমন অনেক কিছু যা মাখলেই, ২ মিনিটে ভ্যানিশ হবে সব রং।

প্রথমে মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এক্ষেত্রে ব্যবহার করুন উষ্ণজল। তারপর একটু ময়দার সঙ্গে অল্প দই মিশিয়ে নিন। তারপর ভালো করে সারা মুখে, হাতে, পায়ে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে ফেলুন। দেখবেন সব রং গায়েব।

একটি পাত্রে টমেটোর রস নিয়ে নিন। তারপর সেটায় একটু কফি মেশান। এবার একটা তুলো দিয়ে সারা মুখে লাগিয়ে দিন। কিছুক্ষণ রেখে শুকিয়ে ভালো করে ধুয়ে নিন। দেখবেন, ঝটপট রং চলে যাবে।

কাঁচা দুধের মধ্যে এক চামচ কফি মেশান। ভালো করে সেটা মুখে, গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন। রং দেখবেন ঝট করে গায়েব।

তবে রং খেলার আগে মুখে ভালো করে ময়েশ্চারাইজার মেখে নিন। তারপর একটু বেশিমাত্রায় সানস্ক্রিন মাখুন। তারপর নিশ্চিন্তে খেলুন রং। দেখবেন আপনার রং খুব সহজেই উঠে যাবে।

কখনই জোর করে ঘষে ঘষে রং তুলতে যাবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। বরং একটু আধটু রং থেকে গেলে ক্ষতি নেই। রং খেলেছেন যখন, বিন্দাস থাকুন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?