পড়াশোনায় মন বসছে না খুদের? ঘরের দেওয়ালে এই সামান্য বদলই ফেরাতে পারে ম্যাজিক!

বাস্তুশাস্ত্রবিদদের মতে, আমাদের চারপাশের পরিবেশ আমাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি। বাচ্চার পড়ার ঘরে কোন দিকে মুখ করে সে বসছে, তার থেকেও জরুরি হল তার চোখের সামনে দেওয়ালে ঠিক কী ধরনের ছবি রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, সঠিক রঙ এবং দৃশ্য শিশুদের মনোযোগ এবং কল্পনাশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

পড়াশোনায় মন বসছে না খুদের? ঘরের দেওয়ালে এই সামান্য বদলই ফেরাতে পারে ম্যাজিক!

Mar 31, 2026 | 6:46 PM

সন্তান বড় হচ্ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পড়াশোনার চাপ। কিন্তু মুশকিল হল, বইখাতা খুললেই যেন রাজ্যের অনীহা এসে দানা বাঁধে বাচ্চার মনে। কখনও মন এদিক-ওদিক ছুটে বেড়ায়, আবার কখনও পড়ার টেবিলে বসলেই হাই ওঠে। এই সমস্যা ঘরে ঘরে। অনেক বাবা-মা ভাবেন হয়তো শাসন করলে কাজ হবে, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে আদতে সমস্যাটা লুকিয়ে থাকতে পারে আপনার বাচ্চার পড়ার ঘরের পরিবেশেই।

বাস্তুশাস্ত্রবিদদের মতে, আমাদের চারপাশের পরিবেশ আমাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এই প্রভাব আরও বেশি। বাচ্চার পড়ার ঘরে কোন দিকে মুখ করে সে বসছে, তার থেকেও জরুরি হল তার চোখের সামনে দেওয়ালে ঠিক কী ধরনের ছবি রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, সঠিক রঙ এবং দৃশ্য শিশুদের মনোযোগ এবং কল্পনাশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। চলুন দেখে নেওয়া যাক, খুদের পড়ার ঘরের দেওয়ালে কোন ছবিগুলো বদলে দিতে পারে তার পড়াশোনার ধরন।

দেওয়ালে রাখুন এই ৫ ধরনের ছবি:

বিশাল তোতাপাখি: পড়ার ঘরের এমন এক জায়গায় একটি বড় তোতাপাখির ছবি লাগান, যা বাচ্চার চোখে বারবার পড়ে। বাস্তু মতে, তোতাপাখির ছবি শিশুদের স্মরণশক্তি এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে।

উড়ন্ত পাখির ঝাঁক: আকাশে অনেক পাখি একসঙ্গে ডানা মেলে উড়ে যাচ্ছে— এমন ছবি বাচ্চার মনে স্বাধীনতার স্বাদ দেয় এবং একঘেয়েমি কাটাতে সাহায্য করে। এটি তাদের সৃজনশীল চিন্তাভাবনাকে উদ্দীপিত করে।

সাতটি ঘোড়ার দৌড়: ছুটন্ত সাতটি ঘোড়া হল উন্নতির প্রতীক। এই ছবি বাচ্চার মনের আলস্য কাটিয়ে তোলে এবং পড়াশোনায় আগ্রহ বাড়ায়।

উদীয়মান সূর্য: ভোরের সূর্যের ছবি ইতিবাচক শক্তির উৎস। পড়ার ঘরে সূর্যোদয়ের ছবি থাকলে বাচ্চার মনে আত্মবিশ্বাস বাড়ে এবং অবসাদ দূর হয়।

মণীষীদের ছবি: স্বামী বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম বা বিদ্যাসাগরের মতো মহাপুরুষদের ছবি বাচ্চাদের অনুপ্রেরণা দেয়। তাঁদের জীবনকাহিনি বাচ্চার অবচেতন মনে বড় হওয়ার জেদ তৈরি করে।

ভুলেও যা রাখবেন না:

পড়ার ঘর মানেই সেখানে থাকবে শান্তির পরিবেশ। তাই এমন কিছু রাখবেন না যা বাচ্চার মনকে বিচলিত করে। যুদ্ধের দৃশ্য, কান্নাকাটি বা দুঃখজনক কোনও ছবি, এমনকি গ্ল্যামার দুনিয়ার কোনও সিনেমার পোস্টারও পড়ার ঘরে রাখা ঠিক নয়। এতে মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি, ঘরের দেওয়ালে পুরনো ক্যালেন্ডার ঝুলিয়ে রাখবেন না, কারণ তা স্থবিরতার প্রতীক।

 

Follow Us