
বাংলার মেয়েদের ক্রিকেটে বাড়তি নজর দিতে ও তাঁদের আরও উৎসাহ দিতে এক দারুন ও অভিনব পদক্ষেপ গ্রহণ করল এনসিসি ও রাজস্থান ক্লাব। তাঁদের যৌথ উদ্যোগে বাংলার মহিলা ক্রিকেটের প্রসার আরও একধাপ এগিয়ে গেল। (Credit - TV9 Bangla)

কলকাতার বিবেকানন্দ পার্কে হল 'বাডিং মহিলা টি২০ ক্রিকেট' প্রতিযোগিতার ফাইনাল। বুধবার চন্দ্রলেখা ডালমিয়ার নামাঙ্কিত এনসিসি ও রাজস্থান ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত 'বাডিং মহিলা টি২০ ক্রিকেট' প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বিবেকানন্দ পার্কে। (Credit - TV9 Bangla)

টুর্নামেন্টের প্রধান ও ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী ক্লাব মা সারদা ও রাণী ঝাঁসি। দুরন্ত এক হাইভোল্টেজ ম্যাচ চাক্ষুষ করলেন দর্শকরা। (Credit - TV9 Bangla)

হাই স্কোরিং ফাইনালে প্রথমে ব্যাট করে ১৮১ রান তোলে মা সারদা। জবাবে ব্যাট করতে নেমে রানী ঝাঁসি মাত্র ৫৫ রানেই অল আউট হয়ে যায়। এর ফলে ১২৬ রানের বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় মা সারদা। (Credit - TV9 Bangla)

এই ফাইনাল ম্যাচের জৌলুস বহুগুন বাড়িয়ে দিতে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় দলের কিংবদন্তি পেসার ও অধিনায়ক ঝুলন গোস্বামী। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন দূরদর্শী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। (Credit - TV9 Bangla)

পবন ভালোটিয়া, অমলেন্দু বিশ্বাস ও শান্তনু মিত্রের মতো সিএবি ও এনসিসি-র একঝাঁক শীর্ষ কর্তা ও প্রশাসকও ফাইনালে সশরীরে উপস্থিত ছিলেন ফাইনালে। (Credit - TV9 Bangla)

এই ম্যাচের বিজয়ীদের হাতে ট্রফি, চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে জমকালো ট্রফি ও পুরস্কার তুলে দিলেন আমন্ত্রিত অতিথিরা। (Credit - TV9 Bangla)