১ এপ্রিল থেকে দাম বাড়ছে গাড়ির, কোন গাড়ি আপনার হাতের নাগালে ?
Car Price Hike : ১ এপ্রিল থেকেই শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। এর মধ্যেই বেশ কিছু গাড়ির কোম্পানি নিজেদের প্রোডাক্টের দাম বাড়িয়েছে। ফলে, বাজার চলতি গাড়িগুলির দাম বাড়ছে। হুন্ডাই, টাটা, কিয়া মোটরস-এর মত কোম্পানিগুলির গাড়ির দামও বাড়িয়েছে। মোট দাম বেড়েছে ০.৫ থেকে ২.৫ শতাংশ। এবার দেখে নেওয়া যাক কোন কোম্পানির কত গাড়ির দাম বাড়ল।