Narendra Modi Birthday: বদনগর থেকে বিধানসভা – প্রধানমন্ত্রী মোদীর ৭৭তম জন্মদিনের আগে দেখে নিন তাঁর রাজনৈতিক উত্থান!

Prime Minister Narendra Modi: ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। তারপর ২০১৯, ২০২৪ - প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিক করেছেন তিনি। গুজরাট থেকে উঠে এসে দেশের নেতা হয়ে উঠেছেন মোদী। কিন্তু, কতটা মসৃন ছিল তাঁর যাত্রা?

| Edited By: Moumita Das

Sep 16, 2026 | 6:39 PM

1 / 8
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর, ১৯৫০ সালে গুজরাটের মেহসানা জেলার বদনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দামোদরদাস মূলচন্দ মোদী ও মা হীরাবেন মোদী। একটি সাধারণ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান মোদী শৈশবে বাবার চা বিক্রির কাজে সাহায্য করতেন। (Credit - Getty Images)

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর, ১৯৫০ সালে গুজরাটের মেহসানা জেলার বদনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দামোদরদাস মূলচন্দ মোদী ও মা হীরাবেন মোদী। একটি সাধারণ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান মোদী শৈশবে বাবার চা বিক্রির কাজে সাহায্য করতেন। (Credit - Getty Images)

2 / 8

বদনগরেই তিনি মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন। ৮ বছর বয়সে মোদী আরএসএস-এর সঙ্গে যুক্ত হলেও ১৯৭১ সালে তিনি আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ণপ্রচারক হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৫ সালে আরএসএস তাঁকে ভারতীয় জনতা পার্টিতে নেয় ও তিনি পরে দলীয় সংগঠক হিসেবে গুজরাটে ভয়ানক ভূমিকা পালন করেন। (Credit - Getty Images)

3 / 8

২০০১ সালে কেশুভাই প্যাটেলের অসুস্থতার পরে মোদী প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন। ২০০১ থেকে ২০১৪ অবধি তিনি চার মেয়াদে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। তাঁর আমলে উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ ও অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল। (Credit - Getty Images)

4 / 8

২০০৩ সালে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে ভাইব্র্যান্ট গুজরাট সামিট-এর মাধ্যমে দেশ-বিদেশের বিনিয়োগ গুজরাটে আনার উদ্যোগ নেন। বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ছবিতে সেই সময়ের গুজরাটের শিল্পের ছবি ধরা পড়ে। (Credit - Getty Images)

5 / 8

তাঁর সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর। বাজপেয়ী ছিলেন মোদীর রাজনৈতিক গুরু ও মেন্টরদের একজন, তবে তাঁদের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক ও কৌশলগত দৃষ্টিভঙ্গিও ছিল নজরকাড়া। (Credit - Getty Images)

6 / 8

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিরাট আসনে জয়লাভ করেছিল বিজেপি। ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন, যার মধ্যে ২৮২টি পেয়েছিল বিজেপি। ২০১৪ সালে বারাণসী ও ভদোদরা - দুই জায়গা থেকে লড়ে দুই জায়গা থেকেই বিপুল অঙ্কে জয়লাভ করেন মোদী। (Credit - Getty Images)

7 / 8

২৬ মে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতা লাভের পর জন্মগ্রহণ করেছেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি শপথ গ্রহণ করেছিলেন। (Credit - Getty Images)

8 / 8

২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পায় ২৪০টি আসন। নরেন্দ্র মোদী বারাণসী আসন থেকে ১ লক্ষ ৫২ হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করেন ও তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেন। এমন কী, তাঁর দল বিজেপি ২০২৬ বিধানসভা ভোটেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের সরকারের পতন ঘটায় ও নিজেরা প্রথমবার মসনদে বসার সুযোগ পায়। (Credit - Getty Images)

Loading...
Unable to load recommendations.
Follow Us