
আজকাল বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই। যাই-ই খান না কেন হজমের সমস্যা শুরু হয়ে যায়। তাই এই ভয়ে মন খুলে খেতেও ভুলে যাচ্ছেন মানুষজন।(ছবি:Pinterest)

এই সমস্যা থেকে মুক্তি পেতে হাল ধরতে হবে নিজেকেই। আপনি নিজের অজান্তেই সারাদিন এমন অনেককিছু করেন যার ফলে এই সমস্যা হয়।(ছবি:Pinterest)

জেনে নিন কী ধরেনর ভুল করেন আপনি, আর সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন তবেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। (ছবি:Pinterest)

প্রথম হল কখনই পেট ভর্তি করে খাবার খাবেন না। এতে হজমের সমস্যা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে সবসময় পেটের ২০ শতাংশ ফাঁকা রেখে খাবার খেতে হবে। (ছবি:Pinterest)

তাহলে খাবার দ্রুত হজম হবে ও বদহজমের সমস্যা থেকে মুক্তি পাবেন। এ ছাড়া এতে শরীরও থাকবে সুস্থ। (ছবি:Pinterest)

অনেকেই খাবার খাওয়ার সময় জল পান করেন। এটি করবেন না, এতে হজমে সমস্যা হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)

হজমের জন্য আবার অনেকে সোডা বা কোল্ড ড্রিঙ্ক খান। অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করুন। এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়।(ছবি:Pinterest)

এই ধরনের পানীয় সাময়িক স্বস্তি দিলেও হজম ক্ষমতা কমিয়ে দেয়। ফলে একেবারেই এ সব খাবেন না। (ছবি:Pinterest)