AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Actress Then and Now Photo: কী ছিলেন, কী হলেন! দেখে নিন মৌসুমী, বৈজন্তীমালা, আশা পারেখদের এখন কেমন দেখতে

Bollywood Heroines old Photo and Photo of Now: বলিউডের সোনালী যুগের রূপোলি পর্দা কাঁপানো সেই চিরসবুজ নায়িকারা আজ সময়ের নিয়মে অনেকটাই বদলে গেছেন। একসময়ের গ্ল্যামারাস ও জনপ্রিয় এই তারকাদের বর্তমান লুক দেখলে চমকে যাবেন আপনিও!

| Updated on: Nov 14, 2026 | 7:13 PM
Share
 মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee): বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম মিষ্টি মুখ। তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’ দিয়ে যাত্রা শুরু করে ‘রোটি কাপড়া অউর মকান’, ‘অনুরাগ’, ‘আঙ্গুর’ ও ‘পিকু’-র মতো ছবিতে অনবদ্য অভিনয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন।

1 / 6
আশা পারেখ (Asha Parekh) ছয় ও সাতের দশকের বলিউডের 'জুবিলি গার্ল'। 'দিল দেকে দেখো', 'তিসরি মঞ্জিল', 'কাটি পতঙ্গ' ও 'কারাভান'-এর মতো অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত এই নৃত্যশিল্পী-অভিনেত্রী ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ।

2 / 6
রেখা (Rekha): বলিউডের চিরসবুজ ও রহস্যময়ী ডিভা। 'উমরাও জান', 'সিলসিলা', 'খুবসুরত' ও 'খুন ভরি মাং'-এর মতো ছবিতে তাঁর বহুমুখী অভিনয় এবং অনন্য সৌন্দর্য প্রজন্মের পর প্রজন্ম ধরে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করে চলেছে।

3 / 6
 বৈজয়ন্তীমালা (Vyjayanthimala): দক্ষিণ ভারত থেকে এসে বলিউডে রাজত্ব করা প্রথম দিকের সুপারস্টার। 'দেবদাস', 'মধুমতী', 'গঙ্গা যমুনা' এবং 'সঙ্গম'-এর মতো কালজয়ী ছবিতে তাঁর অসাধারণ অভিনয় ও ধ্রুপদী ভরতনাট্যম নৃত্য ভারতীয় চলচ্চিত্রে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

4 / 6
 সায়রা বানু (Saira Banu): ছয়ের দশকের অন্যতম সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী। 'জংলি' ছবির মাধ্যমে রুপোলি পর্দায় ঝড় তোলার পর 'পড়োসন', 'শাগির্দ' এবং 'পূরব অউর পশ্চিম'-এর মতো ছবিতে তাঁর প্রাণবন্ত অভিনয় আজও দর্শকদের মনে উজ্জ্বল।

5 / 6
জিনাত আমান (Zeenat Aman): সাতের দশকে বলিউডের নায়িকাদের প্রচলিত সংজ্ঞা বদলে দিয়েছিলেন জিনাত। 'হরে রামা হরে কৃষ্ণ', 'ডন', 'সত্যম শিবম সুন্দরম' ও 'কুরবানি'-র মতো ছবিতে তাঁর আধুনিক, সাহসী এবং গ্ল্যামারাস উপস্থিতি ভারতীয় সিনেমায় নতুন ধারার সূচনা করেছিল।

6 / 6
Follow Us