Raghav Chadha Net Worth: কোটি টাকার গাড়ি পরিণীতির, স্ত্রীর আয়ের ১ শতাংশও নেই রাঘব চাড্ডার কাছে, কত সম্পত্তি তাঁর?

Raghav Chadha vs Parineeti Chopra net worth: রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা আম আদমি পার্টি ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। এই ঘোষণার পরেই ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাঘব চাড্ডা। এই তরুণ তুর্কির ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজনীতিবিদ রাঘব চাড্ডার আয় কত?  

|

Apr 25, 2026 | 9:23 AM

1 / 10
 আম আদমি পার্টিতে বড় ধাক্কা। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা আম আদমি পার্টি ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। এই ঘোষণার পরেই ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাঘব চাড্ডা।

2 / 10
এই তরুণ তুর্কির ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজনীতিবিদ রাঘব চাড্ডার আয় কত?  

3 / 10
মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, রাঘব চাড্ডার মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৫০ লক্ষ টাকা। সম্পত্তি বলতে রয়েছে একটি বাড়ি, যার দাম ৩৬ লক্ষ টাকা। এছাড়া সামান্য কিছু সোনা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪.৯৪ লক্ষ টাকা।

4 / 10
এছাড়া শেয়ার ও বন্ড রয়েছে ৬ লক্ষ টাকার। রাঘব চাড্ডার একটি মারুতি সুজুকি সুইফ্ট ডিজায়ার গাড়ি রয়েছে।  

5 / 10
সেই তুলনায় তাঁর স্ত্রী পরিণীতি চোপড়া বিপুল সম্পত্তির মালিক। পরিণীতি আনুমানিক সম্পত্তির পরিমাণ ৭৪ কোটি টাকা।

6 / 10
সিনেমা ও বিভিন্ন ব্রান্ড কোলাবরেশন থেকেই এই বিপুল আয় করেছেন।

7 / 10
বান্দ্রাতে তাঁর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মূল্য ২২ কোটি টাকা। 

8 / 10
রাঘব চাড্ডার যেখানে একটি মাত্র গাড়ি রয়েছে, সেখানে পরিণীতির বিলাসবহুল গাড়ির সম্ভার আছে। একটি রেঞ্জ রোভার ভ্যোগ (Range Rover Vogue) গাড়ি রয়েছে, যার দাম ১ কোটি ৩০ লক্ষ টাকা।

9 / 10
এছাড়া একটি অডি কিউ৪ (Audi Q4) গাড়ি আছে, যার দাম ৪৩.১৯ লক্ষ টাকা। অডি কিউ৭ (Audi Q7) গাড়িও আছে, যার বাজারমূল্য ৬৯.২৭ লক্ষ টাকা।   

10 / 10
সবমিলিয়ে রাঘব-পরিণীতির মোট সম্পত্তির পরিমাণ ৭৪.৫ কোটি টাকা। 

Follow Us