
ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক। প্রায় এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে চলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। বার্সেলোনা ও এসি মিলানের হয়ে বহু বছর খেলেছেন তিনি। এবার আবার খেলতে নামবেন সমর্থকদের পছন্দের 'ডিনহো'। (Credit - Getty Images)
৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না এফসির জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন রোনাল্ডিনহো। আগামী ১৫ নভেম্বর ইতালির সিরি সি-তে ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচে রোনাল্ডিনহোর মাঠে ফেরার কথা রয়েছে। গত অক্টোবর মাসেই রাভেন্না এফসি জানিয়েছিল, আবার ফিরবেন রোনাল্ডিনহো। ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে আবার ফুটবলে ফিরছেন এই ব্রাজিলিয়ান জাদুকর। (Credit - Getty Images)
রাভেন্নার সঙ্গে রোনাল্ডিনহোর সম্পর্ক শুধু খেলোয়াড় হিসেবে নয়। তিনি একই সঙ্গে ক্লাবটির শেয়ারহোল্ডারও। বন্ধু ইগনাজিও সিপ্রিয়ানির মালিকানাধীন ক্লাবটিতে চলতি বছরের জুন যোগ দেন ব্রাজিলিয়ান ফুটবলার। খেলোয়াড় ও বিনিয়োগকারী - দুই পরিচয়েই ইতালির ক্লাবটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। (Credit - Getty Images)
২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন রোনাল্ডিনহো। এরপর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর ঘোষণা করেন তিনি। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি করেছে। (Credit - Getty Images)
রাভেন্নার হয়ে এই প্রত্যাবর্তনের ম্যাচে তাঁর সামনে রয়েছে একটি বিশেষ লক্ষ্য। নিজের পেশাদার কেরিয়ারে ৩০০তম গোল করা থেকে আর একধাপ দূরে আছেন তিনি। কেরিয়ারে এখনও পর্যন্ত ২৯৯টি গোল করেছেন তিনি। ফোরলির বিরুদ্ধে একটি গোল করতে পারলেই পূর্ণ হবে তাঁর কাঙ্খিত মাইলফলক। (Credit - Getty Images)
১৯৯৭ সালে ব্রাজিলের অনুর্ধ্ব-১৭ দলে সুযোগ পাওয়ার পর ১৯৯৯ সালে সিনিয়র ব্রাজিল দলে সুযোগ পান তিনি। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি অর। বার্সেলোনার হয়ে ২টি লা লিগা ও ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন তিনি। এছাড়া পিএসজি ও এসি মিলানের হয়েও খেলছেন এই কিংবদন্তি। (Credit - Getty Images)
রাভেন্নায় যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রোনাল্ডিনহো। আবারও বল নিয়ে মাঠে নামতে ও ক্লাবটির সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে রয়েছেন তিনি। তাঁর কাছে ফুটবল মানেই আনন্দ, স্কিল ও ভালবাসা। সেই পরিচিত স্কিলের ঝলক আবার ফিরিয়ে আনতে মরিয়া তিনি। (Credit - Getty Images)