Mohun Bagan: নতুন বছরের ‘বড়’ উপহার নিতে মোহনবাগানে ফ্যানেদের লম্বা লাইন

ISL 2024-25: আইএসএলে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কবে? ২০২৫ সালের ২ জানুয়ারি। এ ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রতিপক্ষ হায়দরাবাদ। এই ম্যাচের আগে বাগান প্রেমীরা পেলেন উপহার।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 28, 2024 | 2:08 PM

1 / 8
চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবলের শীর্ষে মোহনবাগান। আইএসএলে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কবে? ২০২৫ সালের ২ জানুয়ারি।

চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবলের শীর্ষে মোহনবাগান। আইএসএলে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কবে? ২০২৫ সালের ২ জানুয়ারি।

2 / 8

হায়দরাবাদের বিরুদ্ধে ২০২৫ সালের ২ জানুয়ারি হবে আইএসএলে মোহনবাগানের পরের ম্যাচ। আর এই ম্যাচের আগে বাগান প্রেমীদের বড় উপহার দিল ক্লাব।

3 / 8

মোহনবাগান বনাম হায়দরাবাদ ম্যাচের জন্য ফ্রি টিকিট দিচ্ছে বাগান শিবির। সমর্থকদের জন্য আগেই এই উপহারের কথা ঘোষণা করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কা।

4 / 8

নতুন বছরে ২ তারিখ যুবভারতীতে হায়দরাবাদের মুখোমুখি হবে মোহনবাগান। সেই ম্যাচের জন্য বিনামূল্যে সমর্থকদের টিকিট উপহার দেওয়া হবে বলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা।

5 / 8

আজ, ২৮ ডিসেম্বর শনিবার থেকে সেই বিনামূল্যে টিকিট দেওয়া শুরু হল। সকাল থেকেই ভিড় উপচে পড়েছে মোহনবাগান মাঠে আর যুবভারতীর চার নম্বর গেটের কাছে টিকিট কাউন্টারে।

6 / 8

২ জানুয়ারির মোহনবাগান বনাম হায়দরাবাদ আইএসএল ম্যাচের জন্য একজন সমর্থককে সর্বাধিক ২টো করে টিকিট দেওয়া হচ্ছে।

7 / 8

নতুন বছরের দ্বিতীয় দিনই মোহনবাগানের খেলা। তা অনেকেই মিস করতে চান না। যে কারণে আগে ভাগেই ফ্রি টিকিট নিতে অনেক সমর্থক জড়ো হয়েছিলেন।

8 / 8

ডিসেম্বরে একমাত্র গোয়ার কাছে আইএসএলের ম্যাচ হেরেছিল মোহনবাগান। এরপর পঞ্জাব এফসির বিরুদ্ধে ২৬ ডিসেম্বর ৩-১ গোলে জয় পালতোলা নৌকা বাহিনির। ১৩ ম্যাচে ৯ জয়, ২টি ড্র ও ২টি হারের পর মোহনবাগানের পয়েন্ট ২৯।

Loading...
Unable to load recommendations.
Follow Us