
আজ মহাসপ্তমীর দ্বিতীয় দিন। গোটা দেশে যখন চলছে নবরাত্রির সেলিব্রেশন, একই সঙ্গে দিল্লিতে চলছে TV9-এর ‘Festival of India’! (Credit - TV9 Network)
ঢাকের বাদ্যি, ধুনুচির ধোঁয়া আর পুজোর উন্মাদনায় উৎসবের মেজাজ একেবারে তুঙ্গে। বাঙালির দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ ধুনুচি নাচ, আর সেই নাচেই উৎসবের রং আরও গাঢ় হয়ে উঠছে TV9-এর এই বিশেষ আয়োজনে। (Credit - TV9 Network)
২০২৩ সালে শুরু হয়েছিল এই উৎসব। ২০২৪ এর পর এটি আসলে তৃতীয় বর্ষ। ১৬ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২০ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লির ইন্ডিয়া গেটের মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দেশের নামী-দামি শিল্পীরা যেমন আসবেন, তেমনই থাকবে সুস্বাদু সব খাবার। (Credit - TV9 Network)
টিভি ৯ নেটওয়ার্কের MD, CEO বরুণ দাস ও হেমন্ত শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উৎসবে দেবী দুর্গার আবাহন যেমন করা হবে, তেমনই নিয়ম মেনে নবরাত্রির উৎসবের প্রস্তুতিও শুরু হয়েছে। (Credit - TV9 Network)
আজ প্রখ্যাত পাঞ্জাবি গায়ক বিপি সিং সঙ্গীত পরিবেশন করবেন। সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত থাকবেন সঙ্গীতজ্ঞ শ্রেয়াস ধর্মধিকারী, যিনি ব্লকবাস্টার চলচ্চিত্র ‘হনুমান অংশ’-এর টাইটেল ট্র্যাকে গান গেয়েছেন। (Credit - TV9 Network)
আজ পুজো দিতে দেখা গেল সস্ত্রীক TV9 নেটওয়ার্কের MD ও CEO বরুণ দাসকে। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য অতিথিও। তাঁরাও শামিল ছিলেন এই উৎসবে। (Credit - TV9 Network)
আজ ১৮ অক্টোবর। আজ মহা সপ্তমীর দ্বিতীয় দিন। আজকের দিনে যেমন খেলা হবে গরবা, তেমনই থাকবে জমকালো পারফরম্যান্স। ১৮-২০ অক্টোবর চলবে গরবা নাইট। ( ১৬ তারিখ গান গেয়ে দর্শকদের মাতিয়ে দিয়েছেন প্রখ্যাত গায়িকা হর্ষদীপ কৌর। গতকাল পারফর্ম করে গিয়েছেন রফতারও। (Credit - TV9 Network)
একই সঙ্গে আজ, ১৮ অক্টোবর, সন্ধ্যা ৭টা থেকে ৮টা লাইভ পারফর্ম করবেন শ্রেয়াস ধর্মাধিকারী। হনুমান অংশ-ছবির গায়কের গান আজ প্রত্যক্ষ করতে পারবেন দর্শকরা। (Credit - TV9 Network)