AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Shastra: ঠাকুরঘরে ধূপ-প্রদীপ জ্বালাতে রাখেন দেশলাই বাক্স, জানেন তা শুভ না অশুভ?

ঠাকুর ঘরে পুজো করার জন্য নানা উপকরণ রাখা হয়। এর মধ্যে থাকে প্রদীপ জ্বালানোর জন্য তেল, সলতে, ধূপকাঠি। আর থাকে দেশলাইও। এ ছাড়াও ধুনো এবং অন্যান্য জিনিসপত্রও থাকে।

Vastu Shastra: ঠাকুরঘরে ধূপ-প্রদীপ জ্বালাতে রাখেন দেশলাই বাক্স, জানেন তা শুভ না অশুভ?
Vastu Shastra: ঠাকুরঘরে ধূপ-প্রদীপ জ্বালাতে রাখেন দেশলাই বাক্স, জানেন তা শুভ না অশুভ?Image Credit: Getty Images
| Updated on: Apr 20, 2025 | 4:55 PM
Share

হিন্দু ধর্মে পূজার বিভিন্ন নিয়ম রয়েছে। বাস্তুশাস্ত্র মতে শুধু মন্দিরে বা উপাসনাস্থলেই নয়, বাড়িতেও পুজোর ঘরের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। তা হলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে। সকলের বাড়িতেই দেব-দেবীর আরাধনার জন্য একটি বিশেষ স্থান রয়েছে। যাকে পুজোর ঘর বা মন্দির বা ঠাকুরঘর বলা হয়। পুজোর ঘরে নিয়মিত সকল দেব-দেবীর পূজা হয়। এই স্থানকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। তাই এই পবিত্র স্থানে বেশ কিছু জিনিস রাখা শুভ নয় বলা হয়।

ঠাকুর ঘরে পুজো করার জন্য নানা উপকরণ রাখা হয়। এর মধ্যে থাকে প্রদীপ জ্বালানোর জন্য তেল, সলতে, ধূপকাঠি। আর থাকে দেশলাইও। এ ছাড়াও ধুনো এবং অন্যান্য জিনিসপত্রও থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির ঠাকুরঘরে দেশলাই বাক্স রাখা মোটেও ঠিক নয়। এটি অত্যন্ত অশুভ বলে গণ্য হয়।

বাড়ির পুজোর ঘরে দেশলাই বাক্স রাখলে কী হয়? বাস্তুশাস্ত্র মতে, বাড়ির পুজোর ঘর অর্থাৎ ঠাকুরঘরে দেশলাই বাক্স রাখলে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। পুজোর ঘর যেহেতু বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসেবে ধরা হয়, তাই পবিত্র স্থানে দাহ্য পদার্থ রাখা ঠিক নয়। এটি অশুভ বলে বিবেচিত হয়। তবে শুধু দেশলাই বাক্সই নয়, পুজোর ঘরে লাইটারও রাখা উচিত নয়। পুজো করার পর দেশলাই বা লাইটার ঠাকুর ঘর থেকে বের করে দিতে হবে। বাস্তুশাস্ত্র মতে পুজোর ঘরে দেশলাই, লাইটার রাখলে দাম্পত্য জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য