Lucky Mole on Body: তিল দেখে যায় চেনা! সামনেই বিয়ে, নারীর মুখের একটা তিলই বদলে দিতে পারে আপনার ভাগ্য!
Astrology: সামনেই যদি বিয়ের তারিখ থাকে তাহলে আরও সাবধান হয়ে যেতে পারেন। হবু কনের শরীরের কোথায় কোথায় তিল থাকলে হবু স্বামীর ভাগ্যের চাকা বদলে যেতে পারে, তা আগে ভাগে জেনে রাখা উচিত। সাধারণত বলা হয়, হবু কনের নাকের ডান পাশে তিল থাকলে বোঝা উচিত, স্বামী ও শ্বশুড়বাড়ির সদস্যদের ভাগ্যের তালা খুলে যেতে পারে।

তিল দেখে যায় চেনা। কথাটা চেনা চেনা লাগলেও অনেক ক্ষেত্রেই তা মিলে যায়। মুখই হল একজন মানুষের আয়না। তাই মুখের আকৃতি, অবস্থান, তিলের চিহ্ন সবকিছুই একজন মানুষের চরিত্র ও ভাগ্য কেমন হতে পারে, তা বলে দেওয়া সম্ভব। তার জন্য জ্যোতিষী বা বিশেষজ্ঞদের কাছে যেতে হবে না। নিজেরাই তা বুঝতে পারবেন। সামনেই যদি বিয়ের তারিখ থাকে তাহলে আরও সাবধান হয়ে যেতে পারেন। হবু কনের শরীরের কোথায় কোথায় তিল থাকলে হবু স্বামীর ভাগ্যের চাকা বদলে যেতে পারে, তা আগে ভাগে জেনে রাখা উচিত। সাধারণত বলা হয়, হবু কনের নাকের ডান পাশে তিল থাকলে বোঝা উচিত, স্বামী ও শ্বশুড়বাড়ির সদস্যদের ভাগ্যের তালা খুলে যেতে পারে। অন্যদিকে, যদি নাকের মাঝখানে তিল থাকে, তাহলে সঙ্গী খুব রাগী স্বভাবের হতে পারেন। এছাড়া কপালে তিল তিল থাকলে সেই নারী নম্র ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে। ঠোঁটের নীচে, উপরে, গালে বা কপালে তিল থাকলে মুখের সৌন্দর্যও বদলে যায়। কেবল সৌন্দর্যের জন্যই নয়, সঙ্গী সম্পর্কেও অনেক গোপন তথ্যও প্রদান করে।
কপালে তিল
যদি কপালের মাঝখানে তিল থাকে তাহলে সেই নারী খুব সাধারণ ও ভদ্র প্রকৃতির হয়ে থাকেন। এছাড়া পরিশ্রমী এবং স্মার্টও হন। অন্যদিকে, কপালের ডানদিকে তিল থাকলে অর্থ-বুদ্ধিসম্পন্ন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার মানে তিনি সবসময় টাকা-পয়সা রোজগারের কথা ভাবেন। প্রতিটি কাজের আগে লাভের কথা চিন্তা করেন। অন্যদিকে, মাথার বাম দিকে তিল থাকলে যে কোনও বিষয়ে বিশেষ মনোযোগ দিতে পারেন। তিনি সবসময় নিজের কথাই আগে ভাবেন। তাদের একটাই নীতি, নিজের নিজে কাজ কর, লোকে কী বলল, তা বয়েই গেল।
ভ্রু-র কাছে তিল
দুই ভ্রুর মাঝখানে তিল থাকলে সেই নারী বস বা লিডারের জায়গা দখল করে থাকেন। বলতে গেলে জন্মগত নেত্রী। ভ্রুর বাম দিকে যদি তিল থাকে তাহলে মনে প্রাণে মায়া-মমতা জড়ানো থাকে। তবে তারা সবকিছুকে সন্দেহের চোখে দেখেন। সহজেই ভয় পান ও নার্ভাস হয়ে যান। অন্যদিকে, ডান ভ্রুর একেবারে কোণে তিল থাকলে, বিবাহিত জীবন খুব ভালো হয়। সন্তান ও স্বামীর কাছ থেকে অনেক সুখ পাওয়া যায়।
চোখে তিল
কারওর কারওর চোখেও তিল থাকে। ডান চোখের ভিতরে একটি তিল থাকলে তিনি খুব সহজসরল ব্যক্তিত্ব সম্পন্ন হন।তাঁরা কখনও মিথ্যা কথা বলতে পারেন না। কারসাজি করা তাদের পোষায় না। বাম চোখে যদি তিল থাকলে তাদের চরিত্র বোঝা দুষ্কর। আশেপাশে কেউ সফল হলে তারা খুব ঈর্ষান্বিত হযন। নিজেদের অনুভূতি খুব বেশি প্রকাশ করেন না। মন বোঝা খুব কঠিন।
নাকে তিল
যদি কারওর নাকের মাঝখানে তিল থাকে তাহলে তিনি খুব রাগী স্বভাবের হয়ে থাকেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন। তবে এরা সময়সীমার মধ্যে কাজ করেন। জীবনে অনেক উত্থান-পতনের সম্মুখীন হন। যদি নাক বরাবর পাশে তিল থাকলে কম পরিশ্রমে বেশি উপার্জনের সম্ভাবনা থাকে। অন্যদিকে, কারওর নাকের বাম দিকে যদি তিল থাকে, তাহলে তারা কঠোর পরিশ্রম করেন, কম উপার্জন করে।
