AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tulsi Puja 2024: সংক্রান্তির দিন তুলসী পাতা ভুলেও ছিঁড়বেন না! পুজো কীভাবে করবেন, জানুন

Puja Rules And Rituals: ভগবান বিষ্ণুর একজন মহান উপাসক বলেও পরিচিত তিনি। মনে করা হয়, ভগবান ব্রহ্মা  তুলসী গাছের শাখা-প্রশাখাগুলিতে বাস করেন আর ,মস্ত হিন্দু তীর্থস্থানগুলি এর শিকড়ে বাস করেন। এছাড়াও, সমস্ত দেবতা গাছের কাণ্ডে ও পাতায় উপস্থিত রয়েছেন। দেবী তুলসী হলেন কলিযুগের প্রত্যক্ষ দেবী, যিনি ভক্তদের পুজো পাওয়ার পাশাপাশি তাঁকে স্পর্শ করা যায়।

Tulsi Puja 2024: সংক্রান্তির দিন তুলসী পাতা ভুলেও ছিঁড়বেন না! পুজো কীভাবে করবেন, জানুন
| Updated on: Jan 15, 2024 | 8:30 AM
Share

দেবী তুলসীকে দেবী জ্ঞানেই হিন্দুরা পুজো করে থাকেন। প্রতিদিন। সকাল-সন্ধ্যে। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। দেবীতুলসী বৃন্দা নামেও পরিচিত। ভগবান বিষ্ণুর একজন মহান উপাসক বলেও পরিচিত তিনি। মনে করা হয়, ভগবান ব্রহ্মা  তুলসী গাছের শাখা-প্রশাখাগুলিতে বাস করেন আর ,মস্ত হিন্দু তীর্থস্থানগুলি এর শিকড়ে বাস করেন। এছাড়াও, সমস্ত দেবতা গাছের কাণ্ডে ও পাতায় উপস্থিত রয়েছেন। দেবী তুলসী হলেন কলিযুগের প্রত্যক্ষ দেবী, যিনি ভক্তদের পুজো পাওয়ার পাশাপাশি তাঁকে স্পর্শ করা যায়। কথিত আছে, বাড়িতে তুলসী গাছ থাকলে কোনও ধরনের নেতিবাচকতা ও বাস্তু দোষ প্রবেশ করে না। এছাড়া এর ঔষধি গুণাগুণ ঘরকে রোগ থেকে দূরে রাখে।

তুলসী পুজো করার উপকারিতা

তুলসী পূজা করলে দাম্পত্য সম্পর্ক মজবুত ও মধুর থাকে।

দেবী তুলসীর পূজা ঘরে সমৃদ্ধি ও প্রাচুর্য আনে।

একজন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করে।

কাজের বাধা দূর হয় এবং সমস্ত কাজ সফল হয়।

আধ্যাত্মিক বিকাশ ও ভক্তির বিকাশ ঘটে।

তুলসী পূজার পদ্ধতি

সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছের চত্বর পরিষ্কার করুন। ফুল ও আলপনা দিয়ে সাজিয়ে তুলুন।

এছাড়াও দেবী তুলসীর সঙ্গে শালিগ্রাম প্রতিষ্ঠা করে, দই, মিষ্টি, ফল নিবেদন করা হয়।

সকাল-সন্ধ্যা দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। সবশেষে আরতি করে পুজো শেষ করুন।

Follow Us