Tulsi Puja Rules and Tips: প্রতিদিন নয়, তুলসী পুজো এইদিনে ভুলেও করবেন না, অশান্তির ঝড় উঠতে পারে সংসারে
Hindu Rituals: সনাতন ধর্মে বট, অশ্বত্থ গাছের পাশাপাশি তুলসী গাছকে দেবী জ্ঞানে পুজো করার রীতি রয়েছে। অন্যদিকে, তুলসী গাছকে বিশ্বের স্রষ্টা বিষ্ণুর সবচেয়ে প্রিয় ও দেবী লক্ষ্মী তাতে বাস করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, সন্ধ্যের সময় প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছ পুজো করা হলে সংসারে সুখ-শান্তি, ধনসম্পদ বজায় থাকে।

সকাল ও সন্ধ্যের সময়, নিয়ম করে তুলসী গাছে জল নিবেদন করে পুজো করেন হিন্দুরা। শুধু তাই নয়, দেবী লক্ষ্মী জ্ঞানে প্রতিদিন ধূপ জ্বালিয়ে, নৈবেদ্য সাজিয়ে পুজো করা হয়। সনাতন ধর্মে বট, অশ্বত্থ গাছের পাশাপাশি তুলসী গাছকে দেবী জ্ঞানে পুজো করার রীতি রয়েছে। অন্যদিকে, তুলসী গাছকে বিশ্বের স্রষ্টা বিষ্ণুর সবচেয়ে প্রিয় ও দেবী লক্ষ্মী তাতে বাস করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, সন্ধ্যের সময় প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছ পুজো করা হলে সংসারে সুখ-শান্তি, ধনসম্পদ বজায় থাকে। শুধু তাই নয় গৃহে পজিটিভ শক্তিও বয়ে আনে।
কিন্তু জানেন কি, প্রতিদিন তুলসী পুজো করা উচিত নয়। হ্যাঁ ঠিকই শুনেছেন। রোজ তুলসী গাছে জল দিয়ে পুজো করা রীতি নেই। নিয়মিত তুলসীর পুজো করে জল নিবেদন করার রীতি থাকলেও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মঙ্গলবার, রবিবার ও একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা নিষিদ্ধ। এই তিনটি দিন তুলসী পুজো করা একেবারে উচিত নয়। এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনি। সেখানে উল্লেখ রয়েছে, দেবী লক্ষ্মী রবিবারি ও একাদশীর দিন শ্রীহরির জন্য নির্জলা উপবাস পালন করেছিলেন। রবিবার ও একাদশীতে তুলসীকে জল দেওয়া হলে উপবাস ভেঙে যায়। এই কারণে এই দুই দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তাতে ঘরে নেতিবাচক শক্তি আসে। এছাড়াও মঙ্গলবার তুলসীতে জল নিবেদন করলে মহাদেবকে ক্রোধ হতে পারে।
কোনদিনে তুলসী গাছ পোঁতা উচিত
ধর্মীয় বিশ্বাস অনুসারে, বৃহস্পতি ও শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য সেরা দিন বলে মনে করা হয়। এদিনে তুলসী প্রয়োগ করলে ভক্তদের শুভ ফল লাভ করেন। দেবী লক্ষ্মী প্রসন্ন হন তাড়াতাড়ি।
তুলসী পাতা ছেঁড়া করবেন না
দ্বাদশী, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ও সূর্যাস্তের পরে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, কারণ এই তিথিতে তুলসীদেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। তাই এই তিথিতে তুলসী পাতাও ছেঁড়া উচিত নয়।
