মৃত্যু নিয়ে স্বপ্ন দেখছেন? কাউকে বললেই বিপদ! কেন জানুন

স্বপ্নে যদি নিজেকে কোনও তীর্থস্থানে দেখেন, কিংবা কোনও দেব-দেবীর আশীর্বাদ পান, তবে বুঝবেন আপনার আধ্যাত্মিক উন্নতির সময় এসেছে। এই ধরনের স্বপ্ন জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এই অভিজ্ঞতার কথা পাঁচকান করলেই তার আধ্যাত্মিক শক্তি কমে যায়। নিজের শুভ সময়কে অটুট রাখতে এই স্বপ্ন মনের মণিকোঠায় রাখাই শ্রেয়।

মৃত্যু নিয়ে স্বপ্ন দেখছেন? কাউকে বললেই বিপদ! কেন জানুন

Mar 31, 2026 | 5:46 PM

ঘুমানোর পর অনেক স্বপ্ন দেখা নিয়েই মনে বিভিন্ন রকমের প্রশ্ন ঘোরাফেরা করে। তবে স্বপ্ন কি নিছকই মনের কল্পনা, নাকি ভবিষ্যতের কোনও বিপদ বা ভালে কোনও সংকেত? স্বপ্নশাস্ত্র বলছে, প্রতিটি স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকে আগাম কোনও বার্তার ইশারা। কখনও তা আনন্দের, কখনও আবার আসন্ন বিপদের সাবধানবাণী। তবে মুশকিল হল, ভালো কোনও স্বপ্ন দেখলে উত্তেজনায় অনেকেই সবাইকে বলে ফেলেন। আর ঠিক এখানেই ঘটে বিপত্তি! শাস্ত্র মতে, বিশেষ কিছু স্বপ্নের কথা কাউকে জানালে তার শুভ প্রভাব এক নিমেষে ম্লান হয়ে যেতে পারে। এমনকি আপনার হাতের কাজও ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকে।
আসুন জেনে নেওয়া যাক, কোন কোন স্বপ্নের কথা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ:

আধ্যাত্মিক বা ঐশ্বরিক অভিজ্ঞতা

স্বপ্নে যদি নিজেকে কোনও তীর্থস্থানে দেখেন, কিংবা কোনও দেব-দেবীর আশীর্বাদ পান, তবে বুঝবেন আপনার আধ্যাত্মিক উন্নতির সময় এসেছে। এই ধরনের স্বপ্ন জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এই অভিজ্ঞতার কথা পাঁচকান করলেই তার আধ্যাত্মিক শক্তি কমে যায়। নিজের শুভ সময়কে অটুট রাখতে এই স্বপ্ন মনের মণিকোঠায় রাখাই শ্রেয়।

অরণ্য
ঘন সবুজ বন, শান্ত নদী কিংবা পাহাড়ের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। এর অর্থ হল আপনার জীবনে সুখ ও শান্তির আগমন ঘটছে। প্রবহমান নদী বা জলপ্রপাত সুসংবাদের প্রতীক। কিন্তু এই স্বপ্নের কথা অন্যকে বললে তার ইতিবাচক প্রভাব ধীরে ধীরে ফিকে হয়ে যেতে পারে।

মৃত্যু সংবাদ কি সত্যিই অশুভ?
স্বপ্নে নিজের বা পরিচিত কারও মৃত্যু দেখলে সকলেই ভয়ে কুঁকড়ে যান। কিন্তু স্বপ্নতত্ত্ব বলছে উল্টো কথা। এটি আসলে কোনও সংকটের অবসান এবং নতুন সূচনার প্রতীক। আপনার জীবনে চলমান কোনও বড় সমস্যার ইতি ঘটতে চলেছে—এই বার্তাই দেয় মৃত্যু বিষয়ক স্বপ্ন। তবে এই স্বপ্নের কথা কাউকে বললে পরিবারে অহেতুক আতঙ্ক ছড়াতে পারে এবং স্বপ্নের শুভ ফলটি আর পাওয়া যায় না।

ধনসম্পদ ও লক্ষ্মীলাভ
হঠাৎ স্বপ্নে দেখলেন প্রচুর টাকা পেয়েছেন বা গুপ্তধন হাতে এসেছে? কিংবা নতুন বাড়ি কিনছেন? এমন স্বপ্ন আপনার আর্থিক সচ্ছলতা বাড়ার ইঙ্গিত। তবে এই স্বপ্নের কথা প্রকাশ করলে আপনার সমৃদ্ধির পথে বাধা আসতে পারে। নিজের ভাগ্যকে সুরক্ষিত রাখতে চুপ থাকাই হবে আসল বুদ্ধিমানের কাজ।

মনে রাখবেন, স্বপ্ন আপনার অবচেতন মনের এক গোপন কথোপকথন। সব কথা যেমন সবাইকে বলতে নেই, তেমনই সব স্বপ্নও সবার সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক নয়। নিজের সৌভাগ্যকে গোপন রেখে আগামীর পথে এগিয়ে যাওয়াই হল প্রকৃত বিচক্ষণতা বলে জানাচ্ছে শাস্ত্র।

Follow Us