AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shankh At Home: ঠাকুরঘরে কি একের বেশি শঙ্খ রাখা আছে? শাস্ত্রমতে ঠিক না ভুল?

Hindu Puja Rules: থিত আছে, শঙ্খে ফু দিলেই যেকোনও শুভ কাজ শুরু করা হয়। শুধু তাই নয়, শাস্ত্র অনুসারে শঙ্খের খোলে রয়েছে দেব-দেবীর অধিবাস। তাই বলা হয় বাড়ি ঠাকুর স্থানে অবশ্যই শঙ্খের খোল বা শঙ্খ রাখা উচিত। কিন্তু পুজো করার সময় অধিকাংশের মনে প্রশ্ন জাগতে পারে, বাড়ির সবচেয়ে পবিত্র জায়গায় একসঙ্গে কতগুলি শঙ্খ রাখা যেতে পারে।

Shankh At Home: ঠাকুরঘরে কি একের বেশি শঙ্খ রাখা আছে? শাস্ত্রমতে ঠিক না ভুল?
ছবিটি প্রতীকী
| Updated on: Jan 12, 2024 | 11:25 AM
Share

সকালের পুজো বলুন বা সন্ধ্যের সময় আরতি দান করে পুজো করার সময় তিনবার করে শঙ্খ বাজানো উচিত। বাঙালির ঠাকুর ঘরে ঠাকুরের পাশে সাদা রঙের শঙ্খ দেখা মিলবেই। পুজোর সময় বা আরতির সময় শাস্ত্রমতে অবশ্যই শঙ্খ বাজানোর নিয়ম। কথিত আছে, শঙ্খে ফু দিলেই যেকোনও শুভ কাজ শুরু করা হয়। শুধু তাই নয়, শাস্ত্র অনুসারে শঙ্খের খোলে রয়েছে দেব-দেবীর অধিবাস। তাই বলা হয় বাড়ি ঠাকুর স্থানে অবশ্যই শঙ্খের খোল বা শঙ্খ রাখা উচিত। কিন্তু পুজো করার সময় অধিকাংশের মনে প্রশ্ন জাগতে পারে, বাড়ির সবচেয়ে পবিত্র জায়গায় একসঙ্গে কতগুলি শঙ্খ রাখা যেতে পারে। অনেকের বাড়িতে একের বেশি শঙ্খ থাকে, সেই শঙ্খ রাখা কি ভুল না ঠিক, তা জানার ইচ্ছে থাকে।

ঘরে কতগুলি একসঙ্গে শঙ্খ রাখা উচিত?

বিশ্বাস অনুসারে, ঘরে একটি নয়, দুটি শঙ্খ রাখা উচিত। একটি শঙ্খ পূজায় ব্যবহার করতে হবে এবং অন্যটি শাঁখা ফুঁতে ব্যবহার করতে হবে। জ্যোতিষীদের মতে, পূজার জন্য সর্বদা দক্ষিণাবর্তি শঙ্খ ব্যবহার করা উচিত। কথিত আছে যে পূজায় দক্ষিণাবর্তি শঙ্খ ব্যবহার করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।

এই ভাবে পুজো ঘরে রাখুন শঙ্খ

পুজোর জন্য যে শঙ্খ পুজোর ঘরে রাখছেন তা কখনওই ফুঁকতে ব্যবহার করা উচিত নয়। নিয়ম মেনে রাতে শঙ্খ জলে ভরে রাখা উচিত।  সকালে সেই জল সারা ঘরে ছিটিয়ে দেওয়া উচিত। কথিত আছে যে এমন করলে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বিশ্বাস অনুসারে, শঙ্খের পুজো করছেন তা বাড়ির বাইরের কারওরই দেখা উচিত নয়। সবসময় ব্যবহার করার পর পরিষ্কার লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। তাতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। সংসারে ধন ও শস্যের আশীর্বাদ বর্ষণ করেন তিনি।

প্রতিদিন শঙ্খের পুজো করুন

পুজো করার জন্য মন্দিরে যে শঙ্খ রেখেছেন তার নিয়মিত পুজো করা উচিত। শুধু তাই নয়, ঘরে ব্যবহৃত ঘণ্টাটিরও পুজো করা উচিত। তাতে ঘরে সুখ শান্তি বজায় থাকে সারা বছর। কথিত আছে যে ঠাকুরঘরে ব্যবহৃত শঙ্খ মাটিতে রাখা উচিত নয়। কারণ এই শঙ্খই আসলে দেবী লক্ষ্মী এবং বিষ্ণুর খুব প্রিয় একটি জিনিস। তাই মাটিতে রেখে দেবদেবীদের অপমান কখনও করবেন না। একই সঙ্গে, আপনি যে শঙ্খ ফু দেওয়ার জন্য ব্যবহার করছেন তা প্রতিবার ব্যবহারের পরে বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। মুখ দিয়ে শঙ্খে ফু দেওয়ার পর কখনও ফেলে রাখবেন না, তাতে অমঙ্গল সৃষ্টি হয়।

Follow Us