AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সামান্য একটু দুধই আপনার বাড়ির মানিপ্ল্যান্টকে চাঙ্গা করে তুলতে পারে, বাড়বে টাকা…

লতাযুক্ত গাছটিকে কেউ মাটিতে আবার কেউ জলের মধ্যে রেখে দেন। বাস্তুমতে মানিপ্ল্যান্টের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্বাস করা হয় যে বাড়িতে মানি প্ল্যান্ট সঠিক দিকে রাখলে নেগেটিভ শক্তির ধারেকাছে ঘেঁষতে পারে না।

সামান্য একটু দুধই আপনার বাড়ির মানিপ্ল্যান্টকে চাঙ্গা করে তুলতে পারে, বাড়বে টাকা...
| Edited By: | Updated on: Mar 31, 2025 | 9:36 PM
Share

সুন্দর করে ঘর সাজিয়ে রাখতে অনেকেই বাহারি গাছপালা ব্যবহার করেন। তবে কিছু গাছ রয়েছে যেগুলি শুধুমাত্র ঘর সাজাবার জন্যই ভাল। কিন্তু অনেক গাছ যেমন আছে, যেগুলি বাস্তুমতে না রাখলে বা যত্ন না করলে বিপরীত ফল পেতে পারেন। ঘরে সুখ ও শান্তি নিয়ে আসার জন্য মানি প্ল্যান্ট গাছের নাম সবার আগে আসে। অনেক বাড়িতেই দেখে যায় এমন গাছ। লতাযুক্ত গাছটিকে কেউ মাটিতে আবার কেউ জলের মধ্যে রেখে দেন। বাস্তুমতে মানিপ্ল্যান্টের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্বাস করা হয় যে বাড়িতে মানি প্ল্যান্ট সঠিক দিকে রাখলে নেগেটিভ শক্তির ধারেকাছে ঘেঁষতে পারে না।

বাড়িতে সব সদস্যের জীবনে পজিটিভ প্রভাব ফেলতে মানি প্ল্যান্টের দারুণ সুনাম রয়েছে। চাকরি, ব্যবসায় সুবিধা পাওয়ার পাশাপাশি আপনাকে কখনওই আর্থিক অনটনের সম্মুখীন হতে হবে না। বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট কুবের এবং বুধ গ্রহের সাথে সম্পর্কিত। এই কারণে এটি ঘরে লাগালে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে। সেই সঙ্গে এই গাছ বাড়িতে রাখা হলে, বাস্তুমতে অনেক নিয়ম মেনে চলতে হবে। বিশেষ কিছু নিয়ম মেনে চললেই তবেই ঘরে সমৃদ্ধি আসে। সেই প্রতিকারগুলিই কী, জেনে নিন…

মানি প্ল্যান্ট এবং দুধ

বাস্তুমতে মানি প্ল্যান্টে দুধ ঢালা খুবই শুভ বলে মনে করা হয়। কারণ দেবী লক্ষ্মী দুধ সবচেয়ে বেশি পছন্দ করেন। এমতাবস্থায় মানি প্ল্যান্টে কিছু পরিমাণ দুধ যোগ করলে তা দ্রুত গতিতে বাড়তে থাকে। একইভাবে ব্যক্তির আয়ও বাড়ে। পাশাপাশি যে বাড়িতে এই নিয়ম মেনে ব্যবহার করা হয়, পরিবারের প্রতিটি সদস্যের ভাগ্যেই সুফল দেখা যাবে।

বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টে যে জল রাখবেন তাতে কয়েক ফোঁটা কাঁচা দুধ দিন। এমন অবস্থায় মানি প্ল্যান্ট যত তাড়াতাড়ি গজাবে, ঠিক একই ভাবে লক্ষ্মীর কৃপা আপনার উপর বজায় থাকবে।

Follow Us
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?