AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন বয়সে কোটিপতি হবেন? জানুন নিজের হাত দেখেই

তালুর মাঝ বরাবর যে উল্লম্ব রেখা উপরের দিকে ওঠে, সেটিই ভাগ্যরেখা। এই রেখা থেকেই বয়সের সময়কাল আন্দাজ করেন হস্তরেখাবিদরা। কবজির দিক থেকে ওপরে ওঠা মানে জীবনের পরবর্তী সময় বোঝায়। যদি মাঝামাঝি অংশে (প্রায় ৩৫–৪০ বছরের জায়গা) রেখা গাঢ় হয় বা নতুন শাখা বেরোয়, তখন আর্থিক উন্নতির সম্ভাবনা ধরা হয়। মধ্যমার নিচে রেখা গাঢ় হলে নিয়মিত আয় বাড়ার ইঙ্গিত দেয়।

কোন বয়সে কোটিপতি হবেন? জানুন নিজের হাত দেখেই
Image Credit: AI
| Updated on: Feb 20, 2026 | 6:39 PM
Share

কোটিপতি হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন। তবে সকলেই স্বপ্নটাকে ছেড়ে দেন ভাগ্যের ওপর। আপনি কি জানতে চান কোন বয়সে কোটিপতি হবেন? তাহলে হাতে খুঁজুন এই রেখা। হস্তরেখাবিদ্যার মতে, হাতের কয়েকটি নির্দিষ্ট চিহ্ন আগেভাগেই ইঙ্গিত দেয় জীবনে বড় অর্থ আসবে কি না, আর এলে কোন বয়সে আসবে।

সূর্যরেখা: প্রথমেই নজর দিন সূর্যরেখায়। অনামিকা আঙুলের নিচে যে সোজা উল্লম্ব রেখা দেখা যায়, তাকে সূর্যরেখা বলা হয়। হস্তরেখাবিদদের মতে, এই রেখা যত গভীর ও পরিষ্কার, তত বেশি নাম-যশ ও অর্থলাভের সম্ভাবনা থাকে। যদি সূর্যরেখা হাতের মাঝামাঝি থেকে স্পষ্ট হতে শুরু করে, তাহলে অনেক সময় ৩০–৩৫ বছরের পর অর্থভাগ্য জোরালো হয় বলে ধরা হয়। কবজির কাছ থেকে ওপরে টানা সূর্যরেখা থাকলে জীবনে একাধিকবার বড় আর্থিক সুযোগ আসতে পারে— এমনটাই বলছেন জ্যোতিষীরা।

New Lead Fream (1) (16)

ভাগ্যরেখা:

তালুর মাঝ বরাবর যে উল্লম্ব রেখা উপরের দিকে ওঠে, সেটিই ভাগ্যরেখা। এই রেখা থেকেই বয়সের সময়কাল আন্দাজ করেন হস্তরেখাবিদরা। কবজির দিক থেকে ওপরে ওঠা মানে জীবনের পরবর্তী সময় বোঝায়। যদি মাঝামাঝি অংশে (প্রায় ৩৫–৪০ বছরের জায়গা) রেখা গাঢ় হয় বা নতুন শাখা বেরোয়, তখন আর্থিক উন্নতির সম্ভাবনা ধরা হয়। মধ্যমার নিচে রেখা গাঢ় হলে নিয়মিত আয় বাড়ার ইঙ্গিত দেয়।

অর্থত্রিভুজ:

মস্তিষ্করেখা, ভাগ্যরেখা ও সূর্যরেখা মিলিয়ে যদি তালুতে স্পষ্ট ত্রিভুজ তৈরি হয়, তাকে অর্থত্রিভুজ বলা হয়। জ্যোতিষমতে এই চিহ্ন থাকলে ব্যবসা বা বিনিয়োগে লাভের সম্ভাবনা বেশি। ত্রিভুজ যত পরিষ্কার, অর্থ ধরে রাখার ক্ষমতা তত ভালো বলে মনে করা হয়।

New Lead Fream (1) (15)

তবে হস্তরেখা সম্ভাবনার ইঙ্গিত দেয়, নিশ্চয়তা নয়। অভিজ্ঞদের মতে, রেখা পথ দেখায় ঠিকই, তবে পরিশ্রম করলে, বুদ্ধি থাকলে আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে সাফল্য আসবেই।

Follow Us