AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Seeing Lord Shani Dev in Dreams: স্বপ্নে বার বার শনিদেব? জানুন কোন রূপে দেখা দিলে ভাগ্য খুলবে আর কখন বিপদ!

Lord Shani Dev dream meaning: শনিদেবকে (Lord Shani Dev) দেখা শুভ না কি অশুভ? ময়ূর, হাতি, কাক নাকি শকুন— কোন বাহনে শনিদেবকে দেখলে কী আর্থিক ও মানসিক পরিবর্তন আসে, জানুন জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা।

Seeing Lord Shani Dev in Dreams: স্বপ্নে বার বার শনিদেব? জানুন কোন রূপে দেখা দিলে ভাগ্য খুলবে আর কখন বিপদ!
জানুন জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যাImage Credit: Gemini Ai
| Updated on: May 20, 2026 | 8:15 AM
Share

শনিদেব (Lord Shani Dev) নামটা শুনলেই কম-বেশি সবার বুকেই একটু কাঁপুনি ধরে। মনে হয় এই বুঝি সাড়ে সাতি শুরু হল, কিংবা ঘনিয়ে এল কোনও বড় বিপর্যয়! সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নিয়ে মানুষের ভয়ের অন্ত নেই। কিন্তু জানেন কি, শনিদেব মানেই কেবল শাস্তি নয়? তিনি আসলে কর্মফলের দেবতা, পরম ন্যায়পাল। আপনি যেমন কাজ করবেন, ঠিক তেমনটাই ফল ফিরিয়ে দেবেন তিনি। তবে হঠাৎ যদি রাতের ঘুমে বার বার এই দেবতা আপনার স্বপ্নে হানা দিতে শুরু করেন, তবে তা কিন্তু মোটেও অবহেলা করার মতো বিষয় নয়। স্বপ্নের প্রতিটি রূপের আড়ালে লুকিয়ে থাকে গভীর আধ্যাত্মিক ও মানসিক সংকেত। কোন রূপে শনিদেবকে স্বপ্নে দেখা সৌভাগ্যের প্রতীক, আর কখন তা চরম বিপদের পূর্বাভাস— জেনে নিন বিশদে।

রাজকীয় বাহনে শনিদেব স্বপ্নে শনিদেবকে দেখা মানেই যে খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। জ্যোতিষশাস্ত্রের গবেষকদের মতে, শনিদেব যদি তাঁর কিছু বিশেষ বাহনে চড়ে আপনার স্বপ্নে আসেন, তবে বুঝবেন আপনার জীবনে দারুণ কিছু ঘটতে চলেছে।

ময়ূরের পিঠে শনিদেব: স্বপ্নে যদি শনিদেবকে ময়ূরের ওপর বসে থাকতে দেখেন, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হল, আপনার অতীতের কোনও ভালো কাজের সুফল পাওয়ার সময় এসে গিয়েছে। কর্মক্ষেত্রে বড়সড় উন্নতি এবং জীবনে ইতিবাচক পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা।

হাতির পিঠে শনিদেব: যাঁরা দীর্ঘদিন ধরে শনির দশা বা নানাবিধ কষ্টে ভুগছেন, তাঁদের স্বপ্নে শনিদেব হাতির পিঠে চড়ে এলে বুঝবেন মুক্তির দিন ঘনিয়ে এসেছে। এই স্বপ্ন জীবনে স্থিতি আনার পাশাপাশি অর্থলাভ ও মান-সম্মান বৃদ্ধির অকাট্য সংকেত দেয়।

শান্ত ও আশীর্বাদী মুদ্রা: শনিদেব যদি শান্ত ভঙ্গিতে বসে আপনাকে আশীর্বাদ করেন, তবে বুঝবেন দীর্ঘদিনের আইনি জটিলতা, আদালতের মামলা কিংবা শত্রুদের গোপন ষড়যন্ত্রের জাল কেটে আপনি খুব শীঘ্রই মুক্ত হতে চলেছেন।

সাবধান! এই রূপগুলি দেখলেই সতর্ক হোন

সব স্বপ্ন যেমন ভালো হয় না, তেমনই শনিদেবের কিছু রূপের স্বপ্ন কিন্তু জীবনে বড়সড় ঝড়ের পূর্বাভাস দেয়। জ্যোতিষ অনুযায়ী এই স্বপ্নগুলি এলে এখনই সাবধান হওয়া জরুরি:

ক্রুদ্ধ রূপ: স্বপ্নে শনিদেবকে প্রচণ্ড রেগে থাকতে দেখলে কিংবা তাঁর ভয়ে নিজেকে পালিয়ে যেতে দেখলে বুঝতে হবে বড় বিপদ আসছে। এটি মূলত অহংকার ত্যাগের সতর্কবার্তা। এই সময়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে চরম আর্থিক বা সামাজিক ক্ষতি হতে পারে।

কাকের পিঠে শনিদেব: শনিদেব যদি কাকের পিঠে সওয়ার হয়ে স্বপ্নে আসেন, তবে তা ব্যক্তিগত বা কর্মজীবনে জটিলতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

শকুনের পিঠে শনিদেব: শকুনের পিঠে বসা শনিদেবের স্বপ্নকে সবচেয়ে অশুভ মনে করা হয়। এটি পরিবারে অশান্তি, রোগব্যাধি কিংবা কোনও অত্যন্ত খারাপ খবরের পূর্বাভাস নিয়ে আসে।

তাই শনিদেবকে স্বপ্নে দেখলে অযথা আতঙ্কিত না হয়ে নিজের কর্মের প্রতি সৎ থাকুন। কারণ তিনি যেমন রুষ্ট হন, ঠিক তেমনই খুশি হলে ভক্তের জীবন সোনা দিয়ে মুড়ে দিতেও দ্বিধা করেন না।

Follow Us