AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Snakes in Dreams: স্বপ্নে বারবার সাপ দেখেন? এর কারণ জানলে চমকে যাবেন

Snake Dream Meaning: হিন্দুধর্মে সাপের সঙ্গে কুণ্ডলিনী শক্তির বিশেষ সম্পর্ক রয়েছে। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, মানুষের মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলিনী শক্তি কুণ্ডলী পাকিয়ে সুপ্ত অবস্থায় থাকে। ধ্যান ও সাধনার মাধ্যমে এই শক্তির জাগরণ ঘটে এবং তা মেরুদণ্ড বরাবর উপরের দিকে উঠে সহস্রার চক্রে পৌঁছয়। এর মাধ্যমে আধ্যাত্মিক চেতনা ও জ্ঞানলাভের পথ খুলে যায় বলে মনে করা হয়।

Snakes in Dreams: স্বপ্নে বারবার সাপ দেখেন? এর কারণ জানলে চমকে যাবেন
ফাইল ছবিImage Credit: Pexel
| Updated on: Nov 17, 2026 | 6:22 AM
Share

স্বপ্ন দেখেন অনেকেই। এমনকী, কিছু স্বপ্নের ক্ষেত্রে ঘুম ভেঙে যাওয়ার পরও তার রেশ থেকে যায়? এমনকী বারবার একই স্বপ্ন আসে ঘুমের মধ্যে। আর এই বারবার একই স্বপ্ন দেখার পিছনে বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বলে বিশ্বাস করেন অনেকে। সেখানে যদি বারবার আপনার স্বপ্নে সাপ আসে, তাহলে তার মানে কী? এটি কি জীবনে কোনও পরিবর্তনের ইঙ্গিত, নাকি অবচেতন মনের কোনও ভয়? জেনে নেওয়া যাক।

কেন স্বপ্নে সাপ দেখেন?

প্রাচীন বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, স্বপ্নে সাপ দেখার একাধিক প্রতীকী অর্থ রয়েছে। কারও মতে, এটি জীবনে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত। আবার কারও বিশ্বাস, অবচেতন মনে লুকিয়ে থাকা ভয়, উদ্বেগ কিংবা সুপ্ত শক্তির জাগরণের প্রতীক সাপ।

মনস্তাত্ত্বিক ব্যাখ্যায়, স্বপ্নকে অবচেতন মনের আবেগ, অভিজ্ঞতা ও অমীমাংসিত বিষয়গুলির প্রতিফলন হিসেবে দেখা হয়। বিশেষ করে ঘুমের মধ্যে দেখা স্পষ্ট স্বপ্নের সঙ্গে মানুষের অবদমিত আবেগ, মানসিক চাপ এবং দৈনন্দিন অভিজ্ঞতার যোগ থাকতে পারে।

জীবনে পরিবর্তন ও নতুন শুরুর ইঙ্গিত

বিভিন্ন সংস্কৃতিতে স্বপ্নে সাপ দেখার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিছু সংস্কৃতিতে সাপকে শত্রু বা বিপদের প্রতীক হিসেবে দেখা হয়। আবার পাশ্চাত্যের বিভিন্ন সংস্কৃতিতে সাপের খোলস ছাড়াকে পুনর্জন্ম ও নতুন জীবনের প্রতীক বলে মনে করা হয়।

এই বিশ্বাস অনুযায়ী, স্বপ্নে সাপ দেখার অর্থ জীবনে নতুন কোনও অধ্যায়ের সূচনা হতে পারে। সম্পর্কের পরিবর্তন, কর্মজীবনে নতুন মোড় কিংবা মানসিকভাবে পুরনো আঘাত কাটিয়ে ওঠার ইঙ্গিত হিসেবেও একে ব্যাখ্যা করা হয়। অনেকের বিশ্বাস, পুরনো অভ্যাস ও নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে এমন স্বপ্নে।

কুণ্ডলিনী শক্তির জাগরণ

হিন্দুধর্মে সাপের সঙ্গে কুণ্ডলিনী শক্তির বিশেষ সম্পর্ক রয়েছে। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী, মানুষের মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলিনী শক্তি কুণ্ডলী পাকিয়ে সুপ্ত অবস্থায় থাকে। ধ্যান ও সাধনার মাধ্যমে এই শক্তির জাগরণ ঘটে এবং তা মেরুদণ্ড বরাবর উপরের দিকে উঠে সহস্রার চক্রে পৌঁছয়। এর মাধ্যমে আধ্যাত্মিক চেতনা ও জ্ঞানলাভের পথ খুলে যায় বলে মনে করা হয়।

এই বিশ্বাস অনুসারে, স্বপ্নে সাপ দেখা কুণ্ডলিনী শক্তির জাগরণ কিংবা উচ্চতর চেতনা লাভের প্রস্তুতির প্রতীক হতে পারে। বিশেষ করে মানসিক চাপ, ধ্যান বা আধ্যাত্মিক চর্চার সময় এমন স্বপ্ন দেখাকে অনেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।

ভয়, উদ্বেগ ও বিপদের প্রতীক

স্বপ্নে সাপ দেখার আরেকটি প্রচলিত ব্যাখ্যা হল ভয় ও উদ্বেগ। অনেকের বিশ্বাস, অবচেতন মনে জমে থাকা দুশ্চিন্তা, বিশ্বাসঘাতকতার আশঙ্কা কিংবা জীবনের কোনও নেতিবাচক সম্পর্ক স্বপ্নে সাপের রূপ নিতে পারে।

বিশেষ করে স্বপ্নে যদি দেখেন সাপ আপনাকে তাড়া করছে বা আক্রমণ করতে আসছে, তাহলে সেটিকে মনের ভিতরে লুকিয়ে থাকা কোনও ভয় বা পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। দৈনন্দিন জীবনের মানসিক চাপ ও অস্বস্তিও এমন স্বপ্নের কারণ হতে পারে।

তবে মনে রাখা প্রয়োজন, স্বপ্নে সাপ দেখার পিছনে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। স্বপ্নের ব্যাখ্যা অনেকটাই নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মানসিক অবস্থা এবং সাংস্কৃতিক বিশ্বাসের উপর।

Follow Us