AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venus Transit 2026: অগস্টের শেষ সপ্তাহে রাজযোগ! শুক্রের নজরে মালামাল হতে পারে কারা?

Shukra Gochar 2026: ২৫ অগস্ট নক্ষত্র বদলাচ্ছেন শুক্র। জ্যোতিষবিদদের দাবি, অগস্টের শেষ সপ্তাহেই তিন রাশির জীবনে আসতে চলেছে দারুণ সুযোগ, মিটতে পারে টাকার সমস্যা। তালিকায় আপনার রাশি নেই তো? কী বলছে জ্যোতিষবিদরা?

Venus Transit 2026: অগস্টের শেষ সপ্তাহে রাজযোগ! শুক্রের নজরে মালামাল হতে পারে কারা?
কী বলছেন জ্যোতিষবিদরা?Image Credit: Free pik
| Updated on: Aug 21, 2026 | 8:09 AM
Share

টাকা-পয়সা ও সুখ-শান্তির কারক গ্রহ শুক্র (Shukra Gochar 2026) খুব তাড়াতাড়ি তাঁর অবস্থান বদলাতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী, গ্রহরা যখন এক ঘর থেকে অন্য ঘরে যান বা নক্ষত্র বদল করেন, তখন মানুষের জীবনে তার ভালো-মন্দ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। জ্যোতিষবিদদের গণনা অনুযায়ী, চলতি অগস্টের ২৫ তারিখ শুক্র হস্তা নক্ষত্র ছেড়ে চিত্রা নক্ষত্রে চলে যাবেন। আর এই বদলের ফলে অগস্টের শেষ সপ্তাহ থেকে মূলত তিন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলাতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কোন কোন রাশির সুখের দিন আসতে চলেছে?

বৃষ রাশি

জ্যোতিষবিদদের মতে, শুক্রের এই পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকাদের রোজগার বেশ কিছুটা বাড়তে পারে। চাকরিতে নতুন দায়িত্ব বা পদ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও ভালো লাভের আশা দেখছেন বিশেষজ্ঞরা। অনেক দিন ধরে আটকে থাকা কাজগুলো এবার শেষ হয়ে যেতে পারে। সেই সঙ্গে মন ভালো থাকবে এবং শারীরিক সুস্থতা বজায় থাকারও সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বিশেষজ্ঞদের দাবি, এই রাশির জাতকদের বহুদিনের স্বপ্ন এবার পূরণ হওয়ার সুযোগ আসতে পারে। আয়ের নতুন রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতে কাউকে টাকা ধার দিয়ে থাকলে, সেই টাকা এবার হাতে ফেরত পাওয়ার আশা দেখছেন জ্যোতিষীরা। অফিসে কাজের সুবাদে পদোন্নতি হতে পারে এবং পরিবারে শান্তি বজায় থাকতে পারে।

মকর রাশি

জ্যোতিষীদের গণনা বলছে, মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে শুক্রের ভালো প্রভাব পড়তে পারে। ফলে পুরনো নানা ঝুট-ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মান বাড়তে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা ভালো কাজের সুযোগ পেতে পারেন বলে মত জ্যোতিষবিদদের। পাশাপাশি ব্যবসায়ীদের লাভের পরিমাণও বাড়তে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এখানে দেওয়া সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা ও প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এটি কোনও চূড়ান্ত নিশ্চয়তা দেয় না।

Follow Us