Vastu Tips: ঘরের এই ৩টি জিনিস আজই লুকিয়ে ফেলুন! অন্যের নজর পড়লেই কিন্তু পকেট ফাঁকা
Vastu tips for wealth: সংসারে আর্থিক উন্নতি ধরে রাখতে বাস্তুর কিছু নিয়ম মেনে চলা জরুরি। ঘরের ৩টি বিশেষ জিনিস অন্যের নজর থেকে লুকিয়ে রাখলে এড়ানো যায় বড় লোকসান। কী কী লোকাবেন?

বাস্তু শাস্ত্র (Vastu Shastra) অনুযায়ী, ঘরের প্রতিটি ছোটখাটো জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে ইতিবাচক বা নেতিবাচক শক্তি। দিনরাত হাড়ভাঙা খাটুনি খাটছেন, অথচ মাস শেষে পকেটে টান? সঞ্চয় কিছুতেই টিকছে না? কান্নাকাটি করে বা মন খারাপ করে কোনও লাভ নেই। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বাস্তুগত ত্রুটির জন্যই হয়তো এরকম সমস্যার সন্মুখীন হচ্ছেন। ঘরের এমন কিছু জিনিস রয়েছে, যা ভুলেও অন্যের সামনে আনা উচিত নয়। এই জিনিসগুলির ওপর বাইরের মানুষের নজর পড়লে পরিবারে নেমে আসতে পারে আর্থিক অনটন। জেনে নিন কোন ৩টি জিনিস সবসময় আড়ালে রাখবেন।
বাস্তুতে ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই ঝাড়ু যেখানে-সেখানে ফেলে রাখা একেবারেই ঠিক নয়। এটি সবসময় ঘরের দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিকে রাখা শুভ। তবে খেয়াল রাখতে হবে, ঝাঁটা যেন কোনও বাইরের মানুষের চোখে না পড়ে। এটি সবসময় দরজার পেছনে বা কোনও গোপন জায়গায় লুকিয়ে রাখা ভালো। ঝাড়ু কখনও খাড়া করে রাখা উচিত নয় এবং এটি ডিঙিয়ে যাওয়াও অমঙ্গল ডেকে আনে।
টাকা-পয়সা বা গয়না রাখার আলমারি সবসময় আড়ালে রাখা উচিত। বাস্তু নিয়ম অনুযায়ী, ঘরের লকার যদি বারবার অন্যের নজরে আসে, তবে সংসারে অপ্রয়োজনীয় খরচ হু হু করে বেড়ে যায়। ধন-সম্পদের দেবতা কুবেরের দিক হল উত্তর দিক। তাই লকার সবসময় ঘরের উত্তর দিকে রাখা ভালো। আর লকারের মুখ যদি দক্ষিণ-পশ্চিম দিকে খোলে, তবে তা অত্যন্ত লাভদায়ক বলে মনে করা হয়।
অনেকের ঘরেই পুজো বা ধর্মীয় অনুষ্ঠানের পর ব্যবহৃত মালা, নারকেল বা বিভিন্ন ধরনের পুজো হয়ে যাওয়া জিনিস ঠাকুরের আসনে খোলা অবস্থায় পড়ে থাকে। বাস্তু শাস্ত্র অনুসারে, এই সমস্ত জিনিসপত্র জনসমক্ষে প্রদর্শন করা একেবারেই শুভ নয়। পুজোর জিনিস সবসময় নিরিবিলি ও পবিত্র স্থানে গুছিয়ে রাখা উচিত। এতে ওই জিনিসগুলির আধ্যাত্মিক শক্তি ও পবিত্রতা বজায় থাকে।
ঘরের উত্তর দিকটিকে অত্যন্ত পবিত্র এবং সমৃদ্ধির দিক বলে মনে করা হয়। এই দিকে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। ঘরের এই অংশে পজিটিভ এনার্জি বাড়াতে শ্রীযন্ত্র স্থাপন করা যেতে পারে। এছাড়া উত্তর দিকে তুলসী গাছ, মানি প্ল্যান্ট বা ব্যাম্বু প্ল্যান্ট লাগালে তা অত্যন্ত শুভ ফল দেয়। এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়।
