AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu rules for indoor plants: বেডরুমে এই জায়গায় মানি প্ল্যান্ট রাখলেই বিপদ! ঝড়ের বেগে বেরিয়ে যাবে টাকা

Vastu Tips for Money Plant in Bedroom: বেডরুমে মানি প্ল্যান্ট রাখলেই কি বাড়ে ধনসম্পত্তি? বাস্তুশাস্ত্রের নিয়ম না মানলে হতে পারে চরম আর্থিক ক্ষতি। শোওয়ার ঘরে কোন গাছ রাখা শুভ আর কোনটা অশুভ, জেনে নিন বিস্তারিত।

Vastu rules for indoor plants: বেডরুমে এই জায়গায় মানি প্ল্যান্ট রাখলেই বিপদ! ঝড়ের বেগে বেরিয়ে যাবে টাকা
কোথায় রাখবেন?Image Credit: Gemini Ai
| Updated on: Jun 27, 2026 | 7:09 AM
Share

আজকাল অন্দরসজ্জায় এক চিলতে সবুজের ছোঁয়া না থাকলে যেন ঠিক জমে না। ঘরের বাতাস পরিষ্কার রাখতে এবং মানসিক শান্তির খোঁজে অনেকেই শোওয়ার ঘরে হরেক রকমের ইনডোর প্ল্যান্ট (Indoor Plants) সাজিয়ে রাখেন। কিন্তু আপনি কি জানেন, ভুল নিয়মে রাখা একটি সাধারণ গাছও আপনার রাতের ঘুম ও ব্যাঙ্কের ব্যালেন্স, দুটোই একসঙ্গে উড়িয়ে দিতে পারে? বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুযায়ী, শোওয়ার ঘরে রাখা গাছের সঙ্গে আমাদের ভাগ্য এবং আর্থিক সমৃদ্ধির এক গভীর সংযোগ রয়েছে। ভুল দিকে বা ভুল নিয়মে গাছ রাখলে পকেটের টাকা জলের মতো খরচ হতে শুরু করে। অনেকেই ভাবেন, এই গাছ ঘরে রাখলেই বোধহয় টাকার বৃষ্টি হবে। কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বেডরুমে মানি প্ল্যান্ট রাখার ক্ষেত্রে কিছু কড়া নিয়ম না মানলে লাভের চেয়ে লোকসানই বেশি হতে পারে।

বিছানা থেকে কতটা দূরে থাকবে মানি প্ল্যান্ট?

বাস্তু নিয়ম অনুযায়ী, শোওয়ার ঘরে মানি প্ল্যান্ট রাখলে তা কখনই বিছানার একদম কাছাকাছি রাখা চলবে না। বিছানা থেকে অন্তত ৫ ফুট দূরত্ব বজায় রেখে এই গাছটি স্থাপন করা উচিত। খুব কাছে রাখলে এটি ঘরের পজিটিভ এনার্জিতে বাধা সৃষ্টি করে, যার ফলে ঘুমের দফারফা তো হয়ই, সঙ্গে মানসিক চাপ ও আর্থিক দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দেয়।

কোন দিকটি শুভ?

মানি প্ল্যান্ট রাখার জন্য শোওয়ার ঘরের উত্তর বা পূর্ব দিকের জানালার ধারটি সবচেয়ে সেরা। বাস্তুমতে, এই দিকটি ধনকুবের এবং সমৃদ্ধির সঙ্গে যুক্ত। সঠিক দিকে গাছটি থাকলে তা ঘরের সমস্ত আর্থিক অনটন দূর করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, গরমে যদি ঘর অতিরিক্ত গুমোট হয়ে যায়, তবে গাছটিকে বারান্দা বা বসার ঘরে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কারণ শুকনো বা নেতিয়ে পড়া মানি প্ল্যান্ট কিন্তু চরম আর্থিক ক্ষতির পূর্বলক্ষণ!

সৌভাগ্য ফেরাবে যে ৩টি গাছ

বিজ্ঞান এবং বাস্তু, উভয় মতেই এমন কিছু জাদুকরী গাছ রয়েছে, যা ঘরে রাখলে সৌভাগ্যের দরজা একঝটকায় খুলে যেতে পারে:

স্নেক প্ল্যান্ট (Snake Plant): বিজ্ঞান বলছে, এই গাছ রাতেও দেদার অক্সিজেন বাতাসে ছড়িয়ে দেয়। আর বাস্তুমতে, বেডরুমের দক্ষিণ বা পূর্ব কোণে এটি রাখলে মানসিক চাপ কমে এবং ঋণের বোঝা থেকে দ্রুত মুক্তি মেলে।

অ্যালোভেরা (Aloe Vera): স্বাস্থ্যের পাশাপাশি এটি সমৃদ্ধির প্রতীক। ঘরের উত্তর বা পূর্ব দিকে অ্যালোভেরা রাখলে কর্মজীবনে তরতরিয়ে উন্নতি হয়, যা পরোক্ষভাবে আপনার আয়ের রাস্তা আরও চওড়া করে।

জুঁই বা চ্যামেলি (Jasmine): শোওয়ার ঘরের ঈশান কোণে বা উত্তর-পূর্ব দিকে জুঁই ফুলের গাছ রাখলে এর মিষ্টি সুবাস দাম্পত্য কলহ দূর করে ম্যাজিকের মতো। এটি ইতিবাচক শক্তি বাড়ায় এবং অকারণ খরচ রুখে দেয়।

ভুলেও বেডরুমে রাখবেন না এই গাছগুলো

টানাটানি বা ক্রমাগত লোকসান থেকে বাঁচতে চাইলে আজই শোওয়ার ঘর থেকে ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছ এবং বনসাই সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্রে বনসাইকে আটকে থাকা বৃদ্ধির প্রতীক ধরা হয়, যা আপনার আর্থিক উন্নতিকেও থমকে দিতে পারে। একইসঙ্গে, ঘরের কোনও গাছের পাতা হলুদ বা শুকনো হয়ে গেলে তা দ্রুত ফেলে দিন, কারণ মৃতপ্রায় গাছ সরাসরি দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায়।

Follow Us