Laxmi Puja: ভুলেও বাড়ির এসব জায়গায় লক্ষ্মীর পা আঁকবেন না, এতে মঙ্গলের বদলে হতে পারে অমঙ্গল!
Where not to draw Laxmi feet at home Vastu: এই বিশেষ দিনে প্রায় প্রতিটি বাঙালি হিন্দু পরিবারেই চালের গুঁড়ো দিয়ে সুন্দর আলপনা দেওয়ার চল রয়েছে। একই সঙ্গে ঘরে মা লক্ষ্মীর আগমন বোঝাতে আঁকা হয় দেবীর রাঙা পায়ের ছাপ। তবে শাস্ত্র ও বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের ঠিক কোথায় মা লক্ষ্মীর পা আঁকা উচিত আর কোথায় ভুলেও আঁকা নিষেধ, সে বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। সামান্য ভুলেই অন্দর থেকে সুখ-শান্তি বিদায় নিতে পারে।

বিজয়া দশমীর রেশ কাটতে না কাটতেই বাঙালি ঘরের অন্দরে এখন শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোর তৈয়ারি। দেবীপক্ষের সমাপ্তি ঘটিয়ে পূর্ণিমার রাতে মর্ত্যে আসেন ধনদেবী। এই বিশেষ দিনে প্রায় প্রতিটি বাঙালি হিন্দু পরিবারেই চালের গুঁড়ো দিয়ে সুন্দর আলপনা দেওয়ার চল রয়েছে। একই সঙ্গে ঘরে মা লক্ষ্মীর আগমন বোঝাতে আঁকা হয় দেবীর রাঙা পায়ের ছাপ। তবে শাস্ত্র ও বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের ঠিক কোথায় মা লক্ষ্মীর পা আঁকা উচিত আর কোথায় ভুলেও আঁকা নিষেধ, সে বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। সামান্য ভুলেই অন্দর থেকে সুখ-শান্তি বিদায় নিতে পারে।
কোন জায়গাগুলিতে ভুলেও লক্ষ্মীর পা আঁকবেন না?
অনেকেই ভুলবশত মূল দরজার ঠিক মুখোমুখি বারান্দায় বা বাইরে মা লক্ষ্মীর পা এঁকে ফেলেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই কাজটি করা অত্যন্ত অশুভ। বিশ্বাস করা হয়, সদর দরজায় পায়ের ছাপ থাকলে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ না করে উল্টে ঘর থেকে বিদায় নেন।
বাড়ির বাথরুম বা শৌচাগারের আশপাশের এলাকায় বা তার ঠিক সামনে ভুলেও মা লক্ষ্মীর পা বা কোনও পবিত্র আলপনা আঁকা উচিত নয়। এতে গৃহের বাস্তু দোষে অমঙ্গল ডেকে আনে।
সিঁড়ি দিয়ে বাড়ির সকলে প্রতিদিন নিয়মিত ওঠানামা করেন। তাই পাদুকার স্পর্শ বা পায়ের নিচে পড়তে পারে এমন স্থান যেমন সিঁড়িতে, দেবীর পায়ের ছাপ দেওয়া সম্পূর্ণ নিষেধ।
কোন নির্দিষ্ট স্থানে লক্ষ্মীর পা আঁকা শুভ?
পুজোর মূল স্থান অর্থাৎ ঠাকুরঘর কিংবা সিংহাসনের ঠিক সামনে পবিত্রভাবে স্থানটি পরিষ্কার করে লক্ষ্মীর পা আঁকা সবচেয়ে শ্রেয়। এতে ঘরে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে।
ঘরের যেখানে ক্যাশ বাক্স, লকার বা সোনাদানা ও মূল্যবান গয়না রাখা হয়, সেই সিন্দুক বা আলমারির আশপাশে লক্ষ্মীর পা আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে ঘরে আর্থিক সমৃদ্ধি বজায় থাকে।
অন্নপূর্ণার কৃপা পেতে রান্নাঘর বা ঘরের যেখানে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যবস্তু সংগ্রহ করে রাখা হয়, সেখানেও মা লক্ষ্মীর পা আঁকা যেতে পারে।
সঠিক নিয়মে আলপনা ও লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীকে বরণ করুন আপনার ঘরে।
