AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshaya Tritiya 2023: শনিবার না রবিবার! মাত্র ২ ঘণ্টার মধ্যেই সারতে হবে অক্ষয় তৃতীয়ার পুজো

Date and Time: লক্ষ্মী-নারায়ণ, লক্ষ্মী-গণেশ, সত্যনারায়ণের পুজো দেওয়ার রেওয়াজ রয়েছে। তাহলে কবে পড়েছে অক্ষয় তৃতীয়া, তা জেনে নিন এখানে...

Akshaya Tritiya 2023: শনিবার না রবিবার! মাত্র ২ ঘণ্টার মধ্যেই সারতে হবে অক্ষয় তৃতীয়ার পুজো
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 4:06 PM
Share

হিন্দু ক্য়ালেন্ডার অনুযায়ী, প্রতি বছর বৈশাখ মাসেক শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। নববর্ষের পরেই পালিত হলে বাঙালিদের অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব, অক্ষয় তৃতীয়া। তবে এবার কোন দিনে অক্ষয় তৃতীয়া পালন কবে হতে চলেছে , সেই নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। কেউ বলছেন ২২ এপ্রিল আবার কেউ বলছেন ২৩ এপ্রিল। শনিবার না রবিবার। এনিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। হিন্দু ক্যালেন্ডারের ভাস্কাকের বসন্তের সময় তৃতীয় চন্দ্রের দিন হিসেবে এর নামকরণ করা হয়েছে। এদিন বাঙালির বাড়িতে ও দোকানে পুজো করা হয়। প্রথা অনুযায়ী, এদিন বাঙালীরা নতুন কোনও কাজ শুরু করতে, শুভ কাজ শুরু করতে পুজো করে থাকেন। লক্ষ্মী-নারায়ণ, লক্ষ্মী-গণেশ, সত্যনারায়ণের পুজো দেওয়ার রেওয়াজ রয়েছে। তাহলে কবে পড়েছে অক্ষয় তৃতীয়া, তা জেনে নিন এখানে…

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এবারের অক্ষয় তৃতীয়া পালিত হবে ২৩ এপ্রিল। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী ২২ এপ্রিল।

অক্ষয় তৃতীয়ার তারিখ ও পুজোর সময়সূচী :

তারিখ : ২৩ এপ্রিল, ২০২৩

কোন দিন : রবিবার।

তৃতীয়া তিথি শুরু হবে : ২২ এপ্রিল,

সময় : সকাল ৭টা ৪৯ মিনিট

তৃতীয়া তিথি শেষ কবে হবে : ২৩ এপ্রিল,

সময় : সকাল ৭টা ৪৭ মিনিট

অক্ষয় তৃতীয়ার পুজোর মুহূর্ত :

২৩ এপ্রিল , রবিবার সকাল ৫টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত।

সময়কাল – মাত্র ২ ঘণ্টা ৩৭ মিনিট

গুরুত্বপূর্ণ কেন?

এই অক্ষয় তৃতীয়ার দিনটি হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। পৌরাণিক কাহিনি ও পুরাণ-শাস্ত্র অনুযায়ী, এই দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। পাশাপাশি এই দিন মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন গণেশ ও বেদব‍্যাস। এই দিনেই গঙ্গাদেবীকে মর্তে নিয়ে আসেন মর্ত্যের রাজা ভগীরথ। এই শুভ দিনে মহাদেবের কৃপায় কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল। বিশেষ দিনেই সত‍্য যুগের শেষ হয়ে শুরু হয় ত্রেতা যুগের।

Follow Us