Bitter Gourd In Home: পছন্দের বাগানে উচ্ছে লতা বেড়ে উঠছে? বাস্তুমতে বিপদ দ্বিগণ হয় এই অপয়া গাছের গুণে

Vastusashtra: বাস্তুমতে, ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির জন্য ঘরে বেশ কিছু গাছ লাগানো উচিত। তাতে ঘরের মধ্যে পজিটিভ শক্তির সঞ্চার ঘটে। আবার কিছু গাছ রয়েছে, যেগুলি বাড়ির জন্য নেগিটিভ শক্তিও বিস্তার করে। এই অপয়া গাছ শুধু ঘরের আর্থিক উন্নতি বা স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি করে তাই নয়, দিনে দিনে অমঙ্গলও ডেকে আনে।

Bitter Gourd In Home: পছন্দের বাগানে উচ্ছে লতা বেড়ে উঠছে? বাস্তুমতে বিপদ দ্বিগণ হয় এই অপয়া গাছের গুণে
ছবিটি প্রতীকী

| Edited By: দীপ্তা দাস

Feb 27, 2024 | 3:31 PM

স্বপ্নের বাড়িকে সাজাতে বাইরে ও অন্দরমহলে ফুলের গাছ, বাহারি গাছ পুঁতে সেবা-যত্ন করে থাকেন। তবে সাধের বাগানে অনেকে শুধু ফল বা ফুলের গাছই নন, নানারকম সবজির গাছও লাগান। ধনেপাতা, আলু, কুমড়ো, লাউ, টমেটো, লঙ্কা থেকে শুরু করে উচ্ছে গাছের চারাও লাগান। সবজির গাছ লাগানো এককথায় সত্যিই ভাল। স্বাস্থ্যের পক্ষেও যেমন উপকারী, তেমনি ভাগ্যে সহায় থাকার জন্যও জরুরি। বাস্তুমতে, ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির জন্য ঘরে বেশ কিছু গাছ লাগানো উচিত। তাতে ঘরের মধ্যে পজিটিভ শক্তির সঞ্চার ঘটে। আবার কিছু গাছ রয়েছে, যেগুলি বাড়ির জন্য নেগিটিভ শক্তিও বিস্তার করে। এই অপয়া গাছ শুধু ঘরের আর্থিক উন্নতি বা স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি করে তাই নয়, দিনে দিনে অমঙ্গলও ডেকে আনে। অধিকাংশই বাড়ির বাগান সুন্দর করে সাজাতে পছন্দ করেন। ফলের গাছের পাশাপাশি সবজি গাছেরও রয়েছে বাস্তু গুরুত্ব। তার মধ্যে অন্যতম হল উচ্ছে। বাড়িতে উচ্ছে গাছ লাগানো উচিত কিনা তাও জেনে নিন…

উচ্ছে গাছ হল অপয়া!

উচ্ছে তেতো হওয়ায় বাড়িতে উচ্ছের চারা রোপণ করা নিষিদ্ধ। এ কারণে উচ্ছে থেকে নির্গত শক্তিও নেতিবাচক হয়ে থাকে। অশুভ ফল পেতে পারেন হাতেনাতে। এই সামান্য গাছ থেকে নির্গত শক্তি স্বাস্থ্যের জন্যও ভালো নয়। বিশেষ করে আপনার বাড়িতে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে, ঘরে সুখ-শান্তিতে গোটা জীবন কাটাতে বাড়িতে কখনও উচ্ছে গাছ লাগাবেন না।

কোন দিকে কখনওই উচ্ছে লাগাবেন না

অনেকেই বাড়িতে সবজির গাছ লাগাতে পছন্দ করেন। স্বাস্থ্যের কথা ভেবে যদি বাড়িতে উচ্ছে গাছ লাগিয়ে থাকেন, তাহলে সঠিক জায়গায় পোঁতা উচিত। কিন্তু বাগানের কোন দিকে লাগাবেন এই গাছ? বাড়ির কোথাও যদি খালি জমি থাকে তাহলে আপনি সেখানে উচ্ছের চারা লাগাতে পারেন। তবে উচ্ছের চারা রোপণের সময় খেয়াল রাখবেন দিকটা যেন দক্ষিণ দিকে হয়। তবে উচ্ছে গাছ বাড়িতে লাগালে সঙ্কট দ্বিগুণ বেড়ে যায় বলে মনে করা হয়।

বাড়িতে উচ্ছের গাছ অশুভ শক্তির প্রতীক

ঘরে উচ্ছের চারা লাগালে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। অশান্তি বৃদ্ধির কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। একই সময়ে, ব্যবসায় ক্ষতির মুখ দেখতে হতে পারে। দেবী লক্ষ্মীর ক্রোধের জেরে ঋণও বাড়তে পারে।

বাড়িতে উচ্ছের চারা রোপণ করলেও সমাজে সুনাম নষ্ট হতে পারে। সমাজে বা কর্মক্ষেত্রে নানা কারণে অপমানের মুখোমুখি হতে পারেন আপনি।

উচ্ছে গাছ থেকে নির্গত নেতিবাচক শক্তি স্বাস্থ্যের উপরও প্রভাবিত করতে পারে। অসুস্থ হতে পারেন আবার দুর্ঘটনায় আহতও হতে পারেন।

Follow Us