
কলকাতা : আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই কলকাতার যুবভারতী স্টেডিয়ামে খেলতে নেমে পর্বে ব্রাজিল ফুটবল দল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই প্রথমবার কলকাতায় খেলতে চলেছেন। একই সঙ্গে আজকের ম্যাচ নিয়ে গোটা দেশে প্রত্যাশা যেমন আকাশচুম্বী, তেমনই শহরবাসীও তৈরি – ব্রাজিলকে স্বাগত জানাতে। তবে একই সঙ্গে আজকে যাঁরা ম্যাচ দেখতে যাবেন, তাঁদের জন্য একগাদা নির্দেশিকা জারি করেছে এআইএফএফ। তবে পুলিশের তরফ থেকেও একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে আজকের ম্যাচ নিয়ে।
১- মাঠে কোনওরকম বাজি, পটকা, লাইটার, লেজার লাইট, খাদ্যদ্রব্য নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।
২- মাঠে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। নতুন করে সংস্কারের পর যুবভারতী মাঠেই উন্নত পানীয়জলের ব্যবস্থা থাকছে। একই সঙ্গে কোনওরকমের মাদক দ্রব্য নিয়েও মাঠে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩- কোনও ধারালো বস্তু, ব্যানার বা পোস্টার নিয়ে মাঠে ঢোকা যাবে না। মোবাইল চার্জ দিয়ে আনার অনুরোধ করা হচ্ছে সকল দর্শককে।
পুলিশের নির্দেশ-
১- মাঠে ঢোকার মেইন গেটে কোনও রকম পার্কিং করা যাবে না। সব সাইনবোর্ড ও পুলিশের নির্দেশ মেনে চলতে হবে।
২- ভিড় থেকে বাঁচতে ম্যাচ শুরুর কমপক্ষে ২ ঘন্টা আগে মাঠে প্রবেশের আবেদন করা হয়েছে। একই অঙ্গে নির্দিষ্ট এন্ট্রি গেট দিয়েই ঢুকতে হবে সব দর্শককে।
৩- ভিড় এড়াতে বেশ কিছু জায়গায় ট্রাফিক নিয়ম কঠোর করা হতে পারে। তাই অনেককে ট্রেন, মেট্রো বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে।
৪- কোনও অবৈধ পার্কিং এরিয়াতে গাড়ি রাখবেন না।
আজকে গোটা শহরই সল্টলেকমুখী হবে কারণ শহরে ম্যাচ ব্রাজিলের। একই সঙ্গে যেহেতু পুজো আসছে, তাই পুলিশের উপরেও চাপ থাকবে আজকের ম্যাচ নিয়ে। একই সঙ্গে আজ নিরাপত্তা খুব কড়া থাকবে কারণ মেসি ঘটনা থেকে শিক্ষা নিয়েছে রাজ্য সরকার। বিশাল পুলিশ বাহিনী থাকছে আজ। সব মিলিয়ে, আজ একটি ভাল ম্যাচের আশা করছে শহরবাসী।