IND vs NZ 3rd T20: অভিষেক ঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড, ওয়েলিংটনে কোন কোন শৃঙ্গজয় ভারতের?

Abhishek Sharma: শুধু অভিষেক নয়, রেকর্ড গড়ল ভারতও। ভারতের আজ লক্ষ্য ছিল ১৯৯ রান। সেই রান ৪০ বল বাকি থাকতেই তুলে দিয়েছে গম্ভীরের ছেলেরা। এর ফলে বেশি বল বাকি থাকা সত্ত্বেও ১৯০ বা তার বেশি রান সফলভাবে তাড়া করার রেকর্ডে এখন দুই নম্বরে ভারত।

|

Oct 27, 2026 | 8:28 PM

1 / 7
আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে একপ্রকার তান্ডব চালিয়েছে ভারত। মাত্র ১৪ ওভারের মধ্যেই ১৯৯ রান তাড়া করে জিতেছে ভারত। এর ফলে ভেঙে গিয়েছে একাধিক রেকর্ডও। (Photo Credit - PTI)

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে একপ্রকার তান্ডব চালিয়েছে ভারত। মাত্র ১৪ ওভারের মধ্যেই ১৯৯ রান তাড়া করে জিতেছে ভারত। এর ফলে ভেঙে গিয়েছে একাধিক রেকর্ডও। (Photo Credit - PTI)

2 / 7

এই নিয়ে তৃতীয়বার দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ বা তার কম বলে সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বল, আফগানদের বিরুদ্ধে ৩০ বলের পর আজ সেঞ্চুরি করলেন ৩৫ বলে। এই রেকর্ডের ফলে তিনি গড়লেন বিশ্বরেকর্ড। (Photo Credit - PTI)

3 / 7

সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৪০ বা তার কম বলে সেঞ্চুরি করার নিরিখে একে অভিষেক। ৪ খানা সেঞ্চুরি হয়ে গেল তাঁর। (Photo Credit - PTI)

4 / 7

অভিষেক শর্মা হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, তিনি ১৫ বা তার চেয়ে কম বলে দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ বার হাফ সেঞ্চুরি করলেন। কিউয়িদের বিরুদ্ধে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ডও এখন তাঁর দখলে। (Photo Credit - PTI)

5 / 7

আজ অভিষেক মোট ১১টি ছক্কা মেরেছেন। আজকের ইনিংস মিলিয়ে মোট তিন বার টি-টোয়েন্টি ক্রিকেটের একটি ইনিংসে কোনও ক্রিকেটার ১০টি বা তার বেশি ছক্কা মারলেন। ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন অভিষেক। (Photo Credit - PTI)

6 / 7

শুধু অভিষেক নয়, রেকর্ড গড়ল ভারতও। ভারতের আজ লক্ষ্য ছিল ১৯৯ রান। সেই রান ৪০ বল বাকি থাকতেই তুলে দিয়েছে গম্ভীরের ছেলেরা। এর ফলে বেশি বল বাকি থাকা সত্ত্বেও ১৯০ বা তার বেশি রান সফলভাবে তাড়া করার রেকর্ডে এখন দুই নম্বরে ভারত। এক নম্বরে এস্টোনিয়া। তারা ৪২ বল বাকি থাকতেই রান তাড়া করেছিল। তবে আইসিসির পূর্ণসদস্য দেশগুলির মধ্যে ভারত প্রথম। (Photo Credit - PTI)

7 / 7

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে দ্রুততম ৫০ ও ১০০ রান করল ভারত। রান তাড়া করতে নেমে মাত্র ২ ২ ওভারেই ৫০ রান তুলে দেয় টিম ইন্ডিয়া। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১০০/০। রানের নিরিখে জোড়া বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া।আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম ১০০ রানের বেশি পার্টনারশিপ করেছেন অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। এর ফলে ১০০র বেশি রানের পার্টনারশিপের ক্ষেত্রে সবথেকে বেশি রান রেট থাকার রেকর্ড গড়লেন তাঁরা। অভিষেকদের রান রেট ছিল ১৮.১৩। (Photo Credit - PTI)

Loading...
Unable to load recommendations.
Follow Us