IND vs NZ 3rd T20: অর্ণব আছড়ে পড়ার আগেই ছক্কার ঝড় অভিষেকের, সেঞ্চুরিতে ওড়ালেন নিউজিল্যান্ডকে!

Abhishek Sharma: প্রথম ২ ম্যাচে তিলক ভার্মা ও নমন ধীরদের ব্যাট চললেও আশা করা হয়েছিল, কবে ব্যাট চলবে প্রথম চারের? আজ চলল। এমন চলল, ভেঙে দিল একাধিক রেকর্ড। এই ম্যাচ জিতে ৩-০ এগিয়ে গেল ভারতীয় দল। তবে আবার চর্চায় উঠে এলেন একজন, অভিষেক শর্মা।

IND vs NZ 3rd T20: অর্ণব আছড়ে পড়ার আগেই ছক্কার ঝড় অভিষেকের, সেঞ্চুরিতে ওড়ালেন নিউজিল্যান্ডকে!
অভিষেক শর্মাImage Credit source: PTI

|

Oct 27, 2026 | 3:58 PM

নিউজিল্যান্ড – ১৯৮/৩ (২০)

ভারত – ১৯৯/৪ (১৩.৪)

ওয়েলিংটন: আগামীকাল আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় অর্ণবের। এর আগেই নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তুমুল ঝড় তুলেছেন ভারতের দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো তান্ডব চালাচ্ছেন দুই ব্যাটার। ভারতের সামনে লক্ষ্য ১৯৯ রান। কিন্তু এই মুহূর্তে যা স্কোর, তাতে ১০ ওভারেই ভারত এই রান তুলে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রান তোলে কিউয়িরা। ব্যাট করতে নেমে শুরু থেকেই তান্ডব শুরু করেছেন ভারতের দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারের শেষে ভারতের স্কোর ১৮০-২। আজ সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। ১৯ বলে ৪৫ রান করলেন তিনি। কিন্তু যাঁর কথা না বললেই নয়, তিনি অভিষেক শর্মা। ৩৬ বলে ১১৩ রান করে আউট হলেন অভিষেক শর্মা। মারলেন ৯টি চার, ১১টি ছয়। এর আগে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে সেই সেঞ্চুরি এসেছিল গত মাসেই। আজকের সেঞ্চুরি এল ৩৫ বলে। তাঁর একার কাছেই একপ্রকার ধ্বংস হয়ে গেল নিউজিল্যান্ড। তাঁর ক্যাচ ধরলেন গ্লেন ফিলিপ্স।

এর ফলে দুটো রেকর্ড গড়ল ভারত। প্রথমটি, দ্রুততম দলগত ৫০ রান তুলল ভারত। মাত্র ২.২ -ওভারেই ৫০ রান তুলে দিল ভারত। দ্বিতীয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলগত সেঞ্চুরি করল ভারতীয় দল। ৫ ওভারেই ১০০ রান তুলে দিল ভারত। এর আগে রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ৫.৩ ওভারে ১০০ তুলেছিল প্রোটিয়ারা। তবে আইসিসির পূর্ণসদস্যের দেশ হিসেবে এই রেকর্ড ছিল রোমানিয়ার। ৫.২ ওভারে এই রান তুলেছিল তারা। বিপক্ষে ছিল সার্বিয়া। শেষ অবধি ১৩.৪ ওভারে ১৯৯ রান তুলল ভারত। অধিনায়ক শ্রেয়স আউট হলেন ৫ রানে। সঞ্জুও বড় রান পেলেন না। আউট হলেন ১৮ রানে।

প্রথম ২ ম্যাচে তিলক ভার্মা ও নমন ধীরদের ব্যাট চললেও আশা করা হয়েছিল, কবে ব্যাট চলবে প্রথম চারের? আজ চলল। এমন চলল, ভেঙে দিল একাধিক রেকর্ড। এই ম্যাচ জিতে ৩-০ এগিয়ে গেল ভারতীয় দল। তবে আবার চর্চায় উঠে এলেন একজন, অভিষেক শর্মা।

Loading...
Unable to load recommendations.
Follow Us