AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sania Mirza: সামিই কি স্বামী? হঠাৎই সানিয়ার বৃত্তে তৃতীয় পক্ষ!

চলতি বছরের ১৯ জানুয়ারিতে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করেন সে দেশের অভিনেত্রী সানা জাভেদকে। তারপর থেকেই সানিয়াকে পদে পদে বিপর্যস্ত হতে হয়েছিল। টেনিস কোর্টে যে ভাবে প্রতিপক্ষকে মাত করে দিতেন সানিয়া, সে ভাবেই জীবনের পথে পাওয়া সমস্ত প্রতিবন্ধকতা উড়িয়ে দিয়েছেন টেনিস কুইন।

Sania Mirza: সামিই কি স্বামী? হঠাৎই সানিয়ার বৃত্তে তৃতীয় পক্ষ!
Sania Mirza: সামিই কি স্বামী? হঠাৎই সানিয়ার বৃত্তে তৃতীয় পক্ষ!
| Updated on: Jun 26, 2024 | 7:17 PM
Share

কলকাতা: যা রটে তার কিছুটা হলেও ঘটে… এ কথা অনেকেই বলেন। কিন্তু মাঝে মাঝে এর ব্যতিক্রমও হয়। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সানিয়া মির্জার (Sania Mirza) একাধিক ছবি। এমনও শোনা গিয়েছিল যে, শোয়েব মালিককে অতীতের পাতায় ফেলে এ বার এগিয়ে যাচ্ছেন সানিয়া মির্জা। নেটপাড়া বলাবলি শুরু করেছিল, ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ সামির সঙ্গে নতুন করে পথচলা শুরু করছেন সানিয়া। শুধু তাই নয়, তাঁদের বিয়ের এক ছবিও ভাইরাল হয়েছিল। যে ছবিটি আসলে বিকৃত করা হয়েছিল পাক ক্রিকেটার শোয়েব ও সানিয়ার এক ছবির সঙ্গে। সামি তো সানিয়ার স্বামী নন এ কথা জানিয়েছেন তাঁর বাবা। এ বার সানিয়ার বৃত্তে হঠাৎ করেই এসেছেন তৃতীয় পক্ষ।

সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জার বাবা ইমরান বলেছেন, ‘এ সব বাজে কথা! ওদের দু’জনের তো আলাপই নেই।’ চলতি বছরের ১৯ জানুয়ারি পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করেন সে দেশের অভিনেত্রী সানা জাভেদকে। তারপর থেকেই সানিয়াকে পদে পদে বিপর্যস্ত হতে হয়েছিল। টেনিস কোর্টে যে ভাবে প্রতিপক্ষকে মাত করে দিতেন সানিয়া, সে ভাবেই জীবনের পথে পাওয়া সমস্ত প্রতিবন্ধকতা উড়িয়ে দিয়েছেন টেনিস কুইন।

নিজের মতো করে ভালো থাকতে শিখেছেন সানিয়া মির্জা। এরই মাঝে বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে সানিয়া মির্জার এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে সানিয়ার পরনে একটি সাদা রংয়ের আনারকলি ছিল এবং সলমন পরেছিলেন একটি কালো রংয়ের কুর্তা। ছবিটি বেশ পুরনো। সানিয়ার বোন আনম মির্জার ইন্সটাগ্রামেও দেখা যাবে সলমনের সঙ্গে তাঁর ছবি রয়েছে। আসলে সানিয়ার পরিবারের সঙ্গে সলমনের ভালো সম্পর্ক রয়েছে। সানিয়ার সঙ্গে কোনও সম্পর্কে জড়াননি সলমন। আসলে সানিয়া-সলমনের অনুরাগীরা হঠাৎ করেই তাঁদের ছবি নিয়ে চর্চা শুরু করেছেন।

Follow Us