Arjun Tendulkar Wedding: ‘ওরা প্রেমে পাগল’ ছেলে অর্জুনের বিয়ের আগে এ কী বললেন সচিন?

অর্জুনকে কী বলেছেন সচিন? ছেলেকে কিংবদন্তি বাবা বলেছিলেন, “তোমার জন্য আমি ভীষণ গর্বিত। তুমি এমন একজনকে পেয়েছ, যে তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, যতটা তুমি তাকে ভালোবাসো।” বাবা সচিনের এই বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Arjun Tendulkar Wedding: ওরা প্রেমে পাগল’ ছেলে অর্জুনের বিয়ের আগে এ কী বললেন সচিন?
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 26, 2026 | 2:37 PM

কলকাতা: ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন শুরু করতে চলেছেন জীবনের এক নতুন অধ্য়ায়। তিনি বিয়ে করতে চলেছেন ব্যবসায়ী সানিয়া চান্দ্রোককে। আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে তাঁদের বিয়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রি-ওয়েডিংয়ের আয়োজন। আর সেই মুহূর্তেই বাবা সচিন দিলেন আবেগঘন বার্তা। সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে অর্জুন ও সানিয়াকে দেখা যাচ্ছে একসঙ্গে। ভিডিওতে সচিন বলেন, “যখন ছেলে কোনও মেয়েকে বাড়িতে পরিচয় করাতে নিয়ে আসে, তখন বুঝতে হয় সে বড় হয়ে গিয়েছে। ওরা একে অপরের প্রেমে পাগল।”

অর্জুনকে কী বলেছেন সচিন? ছেলেকে কিংবদন্তি বাবা বলেছিলেন, “তোমার জন্য আমি ভীষণ গর্বিত। তুমি এমন একজনকে পেয়েছ, যে তোমাকে ঠিক ততটাই ভালোবাসে, যতটা তুমি তাকে ভালোবাসো।” বাবা সচিনের এই বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

২০২৫ সালের অগস্ট মাসে অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দেশের সব মহলের সেরা ব্যক্তিত্বদের দেখা যাবে। সম্ভাব্য অতিথি তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক বিশিষ্ট মানুষ। ক্রিকেটের ময়দানে অর্জুন নিজের আলাদা পরিচয়ও তৈরি করেছেন। বাঁ হাতি পেসার ও লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে তিনি ইতিমধ্য়েই ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। ২০২২ সালে রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে অভিষেকের ম্যাচেই সেঞ্চুরি করে তিনি বাবার কীর্তি ছুঁয়েছিলেন। আইপিএলেও তাঁর পথচলা উল্লেখযোগ্য। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তিনি যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। আগামী মরসুমের নতুন জার্সিতে তাঁকে ঘিরে আগ্রহ এখন তুঙ্গে।

অন্য দিকে, সানিয়া চান্দ্রোক একজন সফল উদ্যোক্তা এবং মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সদস্য়। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই তেন্ডুলকর পরিবারের ঘনিষ্ঠ মহলের অংশ ছিলেন। ক্রিকেট ও ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ে অর্জুন সানিয়াকে ঘিরে উচ্ছ্বাস এখন তুঙ্গে। সচিনের কথায় স্পষ্ট, শুধু ক্রিকেটই নয়, বরং ছেলের জীবনের এই বিশেষ মুহূর্তও তাঁর কাছে সমান গর্বের।