AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup: বিশ্বকাপের আগেই ধাক্কা সেলেকাওদের, চোটে ছিটকে গেলেন দলের প্রধান রাইট ব্যাক!

Wesley: ১৪ জুন মরোক্কোর বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর তাদের বাকি ম্যাচ ২০ জুন ও ২৫ জুন। তবে ব্রাজিলের গ্রুপ পর্বের দুই ম্যাচই ভারতীয় সময় ভোর সাড়ে ৩টে নাগাদ।একমাত্র ২০ জুন হাইতির বিরুদ্ধে ভারতীয় সময় সকাল ৬টা নাগাদ নামবে ব্রাজিল।

FIFA World Cup: বিশ্বকাপের আগেই ধাক্কা সেলেকাওদের, চোটে ছিটকে গেলেন দলের প্রধান রাইট ব্যাক!
এএস রোমার রাইট ব্যাক ওয়েসলি!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 08, 2026 | 12:21 PM
Share

কলকাতা : ফুটবল বিশ্বকাপ (Fifa World Cup) শুরু হতে বাকি আর ৩ দিন। এর মধ্যেই অশনি সংকেত ব্রাজিল (Brazil) শিবিরে। প্রস্তুতি ম্যাচে চোটের কবলে পড়ে মাঠ ছাড়লেন খেলোয়াড়, যার ফলে বিশ্বমঞ্চে নামার আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল। যার কারণে চিন্তিত কোচ কার্লো আন্সেলোত্তিও (Carlo Ancelotti)।

আমেরিকার ক্লিভল্যান্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে মিশরকে হারিয়েছে ব্রাজিল। গোল করেছেন এন্ড্রিক ও ব্রুনো গিওমারেস। তবে ম্যাচের প্রথমার্ধেই চোটের কবলে পড়েন ব্রাজিলের ডিফেন্ডার ওয়েসলি ফ্রাঙ্কা। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এএস রোমার এই রাইট ব্যাক। এই ফুটবলার এই মুহূর্তে ব্রাজিল দলের পছন্দের একজন রাইট ব্যাক। বিশ্বকাপের ২৬ জনের দলে তাঁর থাকা নিশ্চিত ছিলই কিন্তু এই মুহূর্তে তাঁর চোটের কবলে পড়ার কারণে বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেল ব্রাজিল। যদিও ব্রাজিল দলে রক্ষণভাগ সামলাবেন পিএসজি-র মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মার্গেলহাস ও জুভেন্তাসের ব্রেমার। তবে ওয়েসলি-র না থাকা ভোগাবে ব্রাজিল দলকে।

শনিবার দেখা যায়, খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন ওয়েসলি। যদিও ম্যাচের পর কার্লো জানিয়েছেন, তাঁর পেশিতে সমস্যা আছে। তবে ব্রাজিলের প্রথম ম্যাচে তিনি খেলবেন কি না, সেই কথা জানা যায়নি। ১৪ জুন মরোক্কোর বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। তারপর তাদের বাকি ম্যাচ ২০ জুন ও ২৫ জুন। তবে ব্রাজিলের গ্রুপ পর্বের দুই ম্যাচই ভারতীয় সময় ভোর সাড়ে ৩টে নাগাদ।একমাত্র ২০ জুন হাইতির বিরুদ্ধে ভারতীয় সময় সকাল ৬টা নাগাদ নামবে ব্রাজিল। কিন্তু বিশ্বমঞ্চে নামার আগে ওয়েসলির চোটের কারণে চিন্তায় বিশ্বের ব্রাজিল সমর্থকরা। ইতিমধ্যেই নেইমারের চেট-আঘাত প্রবণতায় চিন্তিত ব্রাজিল শিবির, তার উপর ওয়েসলির চোট এক প্রকার ব্যাকফুটে ঠেলে দিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

Follow Us