Mohun Bagan vs East Bengal LIVE Score: আজ কলকাতা ডার্বি, বাগানকে হারিয়ে ইতিহাস গড়বে ইস্টবেঙ্গল?

Kolkata Derby: আজ আইএসএল ২০২৬-২৭ এর প্রথম কলকাতা ডার্বি। টানা ৫ ম্যাচ জিতে এই মুহূর্তে আইএসএলে অপরাজিত মোহনবাগান। আজ জিতলে ছক্কা হাঁকাবেন প্যানোস ও তাঁর দলবল। ইস্টবেঙ্গল কিন্তু আইএসএলের ইতিহাসে কোনও দিন জেতেনি। আজ কী হবে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? জানতে চোখ রাখুন টিভি৯ বাংলার পর্দায়।

Mohun Bagan vs East Bengal LIVE Score: আজ কলকাতা ডার্বি, বাগানকে হারিয়ে ইতিহাস গড়বে ইস্টবেঙ্গল?
ফাইল ছবিImage Credit source: PTI

|

Nov 29, 2026 | 5:40 PM

LIVE NEWS & UPDATES

  • 29 Nov 2026 05:39 PM (IST)

    জয়ের সরণীতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

    চলতি আইএসএল টুর্নামেন্টে এখনও অবধি একটি ম্যাচেও জেতেনি ইস্টবেঙ্গল। উল্টোদিকে মোহনবাগান টানা ৫ ম্যাচ জিতে এখন আইএসএল লিগের শীর্ষে। আজ জিতলে টানা ৬ ম্যাচ জিতবে সবুজ-মেরুন। একই সঙ্গে আইএসএল এর ইতিহাসে কোনওদিন মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। ১১ বার সাক্ষাতে ৯টি ম্যাচ জিতেছে বাগান ও ড্র হয়েছে ২টি ম্যাচ।

আজ রবিবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে আইএসএল ২০২৬-২৭ মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান এসজি। দুই দলের কোচেরাই তৈরি শেষবার মগজাস্ত্রে শান দিতে। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে আছে মোহনবাগান এসজি। ৭ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এফসি।তৈরি বিশাল কাইথ, ডেভিডরাও। কে জিতবে? কে হারবে? কী হবে আজ বাঙালির চিরকালীন ইলিশ-চিংড়ির লড়াইয়ের ফল?

Loading...
Unable to load recommendations.
Follow Us