AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sharath Kamal: ৪০ বছরের জীবনের সেরা দুই সপ্তাহ কাটালাম, প্রতিক্রিয়া শরথের

কমনওয়েলথ গেমসের এখনও পর্যন্ত তাঁর সেরা সাফল্য। হতে পারে শরথের এটাই শেষ কমনওয়েলথ গেমস। ২০২৬ ভিক্টোরিয়া কমনওয়েলথের সময় তাঁর বয়স দাঁড়াবে ৪৪ বছর।

Sharath Kamal: ৪০ বছরের জীবনের সেরা দুই সপ্তাহ কাটালাম, প্রতিক্রিয়া শরথের
শরথ কমলImage Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 09, 2022 | 9:30 AM
Share

নয়াদিল্লি:  কিছু করে দেখানোর জেদ, জেতার খিদে আজও একইরকম রয়েছে। তেমনই ধরে রেখেছেন ফিটনেস। একটা উদাহরণ দিই। ছেলেদের সিঙ্গলস ম্যাচের ফাইনালে শরথ কমলের (Sharath kamal) প্রতিপক্ষ ইংল্যান্ড লিয়াম পিচফোর্ড ২৯ বছরের। কৌশলগত বা অভিজ্ঞতার দিক থেকে না হোক, গতির দিক থেকে চল্লিশ বছরের শরথকে পিছনে ফেলতেই পারতেন। মিক্সড ডাবলসে (Mixed Doubles) সোনা জিতলেন সৃজা আকুলাকে নিয়ে। ২৪ বছরের তরুণীর সঙ্গে গতিতে সমানভাবে তাল মিলিয়ে চললেন। একটিবারের জন্যও মনে হল না জুটির একজন তেইশ বছরের অন্যজন চল্লিশের। কীভাবে সম্ভব এই ফিটনেস ধরে রাখা! শরথের সাকসেসফুল কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) অভিযানে বাক্যহারা নেটিজেনরা।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে শরথ কমলের সাফল্য

  • পুরুষদের সিঙ্গলস : সোনা
  • পুরুষদের টিম ইভেন্ট: রুপো
  • মিক্সড ডাবলস: সোনা
  • ছেলেদের ডাবলস : রুপো

কমনওয়েলথ গেমসের এখনও পর্যন্ত তাঁর সেরা সাফল্য। হতে পারে শরথের এটাই শেষ কমনওয়েলথ গেমস। ২০২৬ ভিক্টোরিয়া কমনওয়েলথের সময় তাঁর বয়স দাঁড়াবে ৪৪ বছর। শরথের কথায়, “আমার ৪০ বছরের জীবনের সেরা দুটো সপ্তাহ কাটালাম। এর থেকে ভালো কিছু হতে পারে না। মেনস ডাবলসে সোনা হতে পারত। যা হয়েছে তাতেই আমি খুশি। এর থেকে বেশি আশা করি না।” চারটির মধ্যে কোন মেডেলটা সবথেকে প্রিয়? একটুও না ভেবে শরথ বলে দিলেন, “ছেলেদের টিম ইভেন্টের সোনার পদক। প্রথম মেডেলটার গুরুত্ব অনেক। এটা আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা দুটোই দেয়। না জিতলে বিষয়টা এত সহজ হত না।”

২০০৬ সালের মেলবোর্ন থেকে বাইশের বার্মিংহ্যাম। শরথের কমনওয়েলথ গেমসের ১৩টি পদক নিয়ে সিঙ্গপুরের ফেং তিয়ানওয়েইর সঙ্গে একাসনে তারকা প্যাডলার। কেমন লাগছে দেশের সেরা টেবল টেনিস খেলোয়াড় হয়ে। শুনে বললেন, “গর্বিত মনে হয় নিজেকে। শুনতে ভালো লাগে। শরথ কমল এবং কমনওয়েলথ গেমস পাশাপাশি একসঙ্গে চলে। আমরা এখন খেলার গুরুত্বটা বুঝতে পেরেছি এবং এর উন্নতি হচ্ছে। আমাদের পারফরম্যান্স তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?