AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: অবশেষে স্বস্তিতে শশী, নির্বাচন কমিশন সূত্রে মিলল খবর

Election Commission: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। প্রকাশের দিন পর্যন্ত যত নিষ্পত্তি হবে, তা প্রকাশ করা হবে। সিইও দফতর সূত্রে খবর, এমন গতিতে নিষ্পত্তি হলে ভোটের আগে কাজ শেষ হয়ে যেতে পারে।

SIR: অবশেষে স্বস্তিতে শশী, নির্বাচন কমিশন সূত্রে মিলল খবর
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 8:44 PM
Share

কলকাতা: চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার অপেক্ষা। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ওই তালিকা প্রকাশ না করেই ভোট ঘোষণা করা হল? প্রার্থী তালিকায় নাম আছে, এমন অনেকের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি। এমনকী রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজার নামও ছিল না সেই তালিকায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যেই সিপিএম একটি মামলাও করেছে এই প্রশ্ন তুলে। অবশেষে এল স্বস্তির খবর।

চূড়ান্ত তালিকায় শশী পাঁজার নাম ছিল না। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, শশী পাঁজার নিষ্পত্তি হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানাল সিইও দফতর। ফলে মনোনয়ন জমা দেওয়ার আগে স্বস্তি পেলেন শশী পাঁজা।

কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত বিবেচনাধীন ২৩ লক্ষ ৩০ হাজার ভোটারের নামের নিষ্পত্তি করেছেন বিচারকরা। নিষ্পত্তি করার গতি আগের থেকে বেড়েছে। এখন এক দিনে প্রায় ২ লক্ষ করে নাম নিষ্পত্তি হচ্ছে। সফটওয়্যারে কাজ চলছে বলে জানা গিয়েছে।

চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। প্রকাশের দিন পর্যন্ত যত নিষ্পত্তি হবে, তা প্রকাশ করা হবে। সিইও দফতর সূত্রে খবর, এমন গতিতে নিষ্পত্তি হলে ভোটের আগে কাজ শেষ হয়ে যেতে পারে।

সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসার হিসেবে বিচারকরা নাম নিষ্পত্তির কাজ করছেন। ভোটের দফার আগেই তালিকা প্রকাশ হবে বলে জানা গিয়েছে। সুপ্রিম নির্দেশে ট্রাইব্যুনাল তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?