AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Candidate in Basirhat: বসিরহাটে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, ৭ আসনে ৬টিতেই বাদ পড়লেন বর্তমান বিধায়করা

Trinamool Congress: সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক সুকুমার মাহাতোকে সরিয়ে এবার প্রার্থী করা হয়েছে ঝর্ণা মন্ডলকে। একইভাবে বাদুড়িয়া বিধানসভাতেও টিকিট পাননি বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। তাঁর পরিবর্তে লড়াইয়ের ময়দানে বুরহানুল মুকাদ্দিম লিটন। হিঙ্গলগঞ্জেও পরিবর্তন, সেখানে দেবেশ মণ্ডলের জায়গায় দলের নতুন মুখ আনন্দ সরকার।

TMC Candidate in Basirhat: বসিরহাটে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক, ৭ আসনে ৬টিতেই বাদ পড়লেন বর্তমান বিধায়করা
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Mar 17, 2026 | 6:31 PM
Share

বসিরহাট: অপেক্ষার প্রহর শেষ। অবশেষে সামনে এসেছে গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। গোটা রাজ্যেই নতুন প্রার্থী তালিকায় বাদ পড়েছেন বর্তমান বিধায়কদের বড় অংশ। সেই ছবি দেখা যাচ্ছে বসিরহাটেও। বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে বসিরহাট সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল ঘটাল ঘাসফুল শিবির। জেলার মোট সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি আসনেই এবার বিদায়ী বিধায়কদের টিকিট না দিয়ে নতুন মুখ নিয়ে এসেছে ঘাসফুল শিবির। এই প্রার্থী তালিকায় যেমন রয়েছে বড়সড় চমক, তেমনই টিকিট না পেয়ে বাদ পড়েছেন একাধিক পরিচিত মুখ। বাদ একাধিক হেভিওয়েট বিধায়ক। তা নিয়েই এখন জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 

সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক সুকুমার মাহাতোকে সরিয়ে এবার প্রার্থী করা হয়েছে ঝর্ণা মন্ডলকে। একইভাবে বাদুড়িয়া বিধানসভাতেও টিকিট পাননি বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। তাঁর পরিবর্তে লড়াইয়ের ময়দানে বুরহানুল মুকাদ্দিম লিটন। হিঙ্গলগঞ্জেও পরিবর্তন, সেখানে দেবেশ মণ্ডলের জায়গায় দলের নতুন মুখ আনন্দ সরকার। 

একই ছবি দেখা গিয়েছে বসিরহাটের বাকি কেন্দ্রগুলিতেও। বসিরহাট উত্তর কেন্দ্রের বিদায়ী বিধায়ক রফিকুল ইসলামের পরিবর্তে এবার লড়বেন তৌসিফ রহমান। হাড়োয়া কেন্দ্রে দলের দীর্ঘদিনের বিধায়ক শেখ রবিউল ইসলামকে সরিয়ে প্রার্থী করা হয়েছে আব্দুল মাতিনকে। অন্যদিকে, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও বড় বদল এনেছে তৃণমূল নেতৃত্ব। সেখানে বিদায়ী বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্য়ায়ের বদলে এবার টিকিট দেওয়া হয়েছে সুরজিৎ মিত্র ওরফে বাদলকে। অর্থাৎ, মুখ বদলেছে কিন্তু রাজনীতির অঙ্ক বদলায় নাকি ফের ওঠে ঘাসফুল ঝড় সেটাই দেখার।

Follow Us