Cameron Green : আজ ইডেনে প্রতিপক্ষ হায়দরাবাদ, গ্রিনকে নিয়ে আশাবাদী নায়ার!

KKR: দলের বোলিং নিয়ে চিন্তায় রয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। নেই হর্ষিত রানা, আকাশ দীপ ও অর্শদীপ সিং। প্রথম ম্যাচেই ছন্দে পাওয়া যায়নি ব্লেসিং মুরাজাবানি, বৈভব অরোরাকে। আজ নাইট সমর্থকেরা আশা করছেন, আজ হয়ত ফর্মে ফিরবেন কেকেআরের বোলাররা।

Cameron Green : আজ ইডেনে প্রতিপক্ষ হায়দরাবাদ, গ্রিনকে নিয়ে আশাবাদী নায়ার!
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 02, 2026 | 1:09 PM

কলকাতা : আজ আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি হবে দুই দল। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। মুম্বইয়ের বিরুদ্ধে হেরেছে কলকাতা, আরসিবির বিরুদ্ধে হেরেছে হায়দরাবাদ। আজ নিজেদের প্রথম জয় তুলে নিতে মরিয়া থাকবে দুই দল। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে নাইট কোচ অভিষেক নায়ার জানালেন নিজের পরিকল্পনা। সেই সঙ্গে গ্রিন ও বরুণকে নিয়েও আপডেট পাওয়া গেল তাঁর কথায়।

নের বোলিং প্রসঙ্গে নায়ার জানালেন, কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ সম্বন্ধে নিলামের সময় জানা সম্ভব হয় না। তাঁর কথায়,”নিলামে কোনও খেলোয়াড়কে কেনার সময় ভবিষ্যৎ জানা সম্ভব হয় না। ও খুবই ভাল ক্রিকেটার। ওকে নিয়ে আমরা আশাবাদী।” অস্ট্রেলিয়া বোর্ড গ্রিনকে এখনই বোলিং করতে নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে, সম্ভবত আগামী ৩ ম্যাচ বোলিং করতে পারবেন না গ্রিন। এরপরেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠছে। স্রেফ ব্যাট করার কারণে কেন কাউকে ২৫ কোটি টাকা দিয়ে কেনা হল, এটাই প্রশ্ন সমর্থকদের। এদিকে বরুণ চক্রবর্তীর উপরেও আস্থা রেখেছেন নায়ার। “বরুণ মানসিকভাবে খুব শক্তিশালী। ও যে কতটা দক্ষ বোলার, সেটা ও আগে প্রমাণ করেছে। ও ভারতের হয়েও ভাল খেলেছে। আমরা জানি ও ফিরে আসতে পারবে। ওয়াংখেড়ের পিচ চ্যালেঞ্জিং ছিল জানি। তবুও ওর ওপর আমরা ভরসা রাখছি।”

দলের বোলিং নিয়ে চিন্তায় রয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। নেই হর্ষিত রানা, আকাশ দীপ ও অর্শদীপ সিং। প্রথম ম্যাচেই ছন্দে পাওয়া যায়নি ব্লেসিং মুরাজাবানি, বৈভব অরোরাকে। আজ নাইট সমর্থকেরা আশা করছেন, আজ হয়ত ফর্মে ফিরবেন কেকেআরের বোলাররা। তাঁর মতে, কেকেআর দলে অভিজ্ঞতার অভাব রয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য কাজ করছেন দলের সাপোর্ট স্টাফরা। ‘বেবি মালিঙ্গা’ মাহিশা পাথিরানার দলে আসা প্রসঙ্গে তিনি বলেন,”পাথিরানা এখনও ফিটনেস টেস্টের মধ্যে আছেন ও তাঁর ফিজিওর সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে নাইট ম্যানেজমেন্ট।”

আজ একদিকে যেমন নজরে থাকবেন কেকেআরের বোলাররা, তেমনই থাকবেন সানরাইজার্সের ব্যাটাররা। হায়দরাবাদ দলে রয়েছেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান। তাই জলদিই এই ত্রয়ীকে ডাগআউটে পাঠানোই চ্যালেঞ্জ হবে কেকেআর শিবিরের।

 

 

 

Follow Us