Adam Zampa: IPLএর বোধনের আগে ইউ টার্ন অ্যাডাম জাম্পার, হঠাৎ ফাঁপরে পিঙ্ক আর্মি

RR, IPL 2024: ধামাকা হয়েছে বৃহস্পতিবারের আইপিএলের ক্যাপ্টেন্স মিটে। সেখানে অনুপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর বদলে এ বারের আইপিএলে সিএসকে টিমকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। একদিকে এই খবরে যখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমী এবং ধোনি ভক্তদের মধ্যে সেই সময় পিঙ্ক আর্মির জন্য এল এক খারাপ খবর।

Adam Zampa: IPLএর বোধনের আগে ইউ টার্ন অ্যাডাম জাম্পার, হঠাৎ ফাঁপরে পিঙ্ক আর্মি
Adam Zampa: IPLএর বোধনের আগে ইউ টার্ন অ্যাডাম জাম্পার, হঠাৎ ফাঁপরে পিঙ্ক আর্মিImage Credit source: X

Mar 21, 2024 | 5:23 PM

কলকাতা: রাত পোহালেই আইপিএলের (IPL) শুভারম্ভ। তার আগে হঠাৎ করেই ধামাকা হয়েছে আইপিএলের ক্যাপ্টেন্স মিটে। সেখানে অনুপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর বদলে এ বারের আইপিএলে সিএসকে টিমকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। একদিকে এই খবরে যখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমী এবং ধোনি ভক্তদের মধ্যে সেই সময় পিঙ্ক আর্মির জন্য এল এক খারাপ খবর। আইপিএল শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সদস্য অ্যাডাম জাম্পা (Adam Zampa)।

সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন অ্যাডাম জাম্পা। দুবাইতে হওয়া ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে জাম্পাকে ১.৫ কোটি টাকায় রিটেন করে রেখেছিল রাজস্থান। ESPNcricinfo-কে অ্যাডাম জাম্পার ম্যানেজার জানিয়েছেন, তিনি এ বারের আইপিএলে অংশ নেবেন না। ব্যাক্তিগত কারণে এ বারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যাডাম জাম্পা।

এমনও শোনা যাচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার জন্যই জাম্পা আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। এখন বছর ভর ক্রিকেটের পরিমাণ এতটা বেড়েছে যে, অনেক বিদেশি ক্রিকেটার আইপিএল থেকে মুখ ফেরাচ্ছেন। আইপিএল শুরু হওয়ার এক দিন আগে জাম্পার সরে যাওয়ার খবর প্রকাশ হয়েছে ঠিকই। কিন্তু এখনও অবধি রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে তাঁর বদলি হিসেবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।

২০২৩ সালের আইপিএলে অ্যাডাম জাম্পা ৬টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তাতে নিয়েছিলেন ৮টি উইকেট। জাম্পা চলে গেলেও রাজস্থানের স্পিন বোলিং বিভাগ অবশ্য ফাঁকা হয়ে যাচ্ছে তেমনটা নয়। রাজস্থান শিবিরে ভারতের দুই সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন। ফলে তাঁরা যে পিঙ্ক আর্মিকে এগিয়ে নিয়ে যাবেন, তা নিয়ে সন্দেহ নেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us