AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: এএফসির টুর্নামেন্টে ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল, কোথায় দেখবেন ম্যাচ!

AFC Asian Challenge League: গত বছর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় কোনও ট্রফি জিতেছিল। পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জনও করেছিল। সেই টিমের সঙ্গে অবশ্য অনেক পার্থক্য বর্তমানের। চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে ভালো পারফর্ম করায় নকআউটেও আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল।

East Bengal: এএফসির টুর্নামেন্টে ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল, কোথায় দেখবেন ম্যাচ!
Image Credit: ISL
| Updated on: Mar 04, 2025 | 11:40 PM
Share

ইন্ডিয়ান সুপার লিগে প্লে-অফের স্বপ্ন শেষ। গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে সুনীল ছেত্রীর পেনাল্টি গোলে ড্র। আর তাতেই যাবতীয় অঙ্ক থেকে ছিটকে যায় ইস্টবেঙ্গল। আইএসএলে আর একটি ম্যাচ বাকি। সেটি স্রেফ নিয়মরক্ষার। ইস্টবেঙ্গলের নজরে এএফসির টুর্নামেন্ট।

এএফসি চ্যালেঞ্জ লিগের আগেই ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজো। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে নকআউটে জায়গা করে নিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার আসল চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্টানের ক্লাব এফকে আর্কাদাগ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠের সমর্থকদের সামনে এগিয়ে থাকাই লক্ষ্য।

ধারে ভারে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে তুর্কমেনিস্তানের এফকে আর্কাদাগ। তবে আইএসএলে জয়ের হ্যাটট্রিক, গত ম্যাচে দুর্দান্ত ফুটবল, ১০ জনে মিলেও ১ পয়েন্ট। ইস্টবেঙ্গলকে অনেকটাই আত্মবিশ্বাসী করেছে। কয়েক সপ্তাহ আগেই ইস্টবেঙ্গলে যোগ দেওয়া বিদেশি মেসি বৌলি গোলের মধ্যে রয়েছেন। অল্প সময়ের মধ্যেই সতীর্থদের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া তৈরি হয়েছে। সেটিও যেন আত্মবিশ্বাসের অন্যতম কারণ।

গত বছর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় কোনও ট্রফি জিতেছিল। পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জনও করেছিল। সেই টিমের সঙ্গে অবশ্য অনেক পার্থক্য বর্তমানের। চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে ভালো পারফর্ম করায় নকআউটেও আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, অঘটন অসম্ভব নয়।

ইস্টবেঙ্গল বনাম এফকে আর্কাদাগ, সন্ধে ৭টা, ফ্যানকোড অ্যাপে সম্প্রচার

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন