Bangla NewsSportsCricket news Asian Games 2026 final IND vs PAK live score today from Korogi Sports Park Nisshin Japan in Bengali
live now
India vs Pakistan Live Cricket Score: তিন উইকেট পড়ল পাকিস্তানের, ভারতের সামনে সোনার হাতছানি
Asian Games 2026 IND vs PAK Final Live Score: ভারতের তারকা-সমৃদ্ধ দলে রয়েছেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, তিলক বর্মা এবং জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটাররা। ফলে তুলনামূলক অনভিজ্ঞ পাকিস্তান দলের সামনে কঠিন চ্যালেঞ্জ।
ভারতের বোলিংয়ের সামনে টিকতে পারবে পাকিস্তান?Image Credit source: PTI
ওয়াশিংটন সুন্দরের পর এবার উইকেট নিল অক্ষর প্যাটেল।
ভারতের সামনে এশিয়ান গোল্ড মেডেল জেতার সুবর্ণ সুযোগ।
03 Oct 2026 12:18 PM (IST)
পাকিস্তানের উইকেট ডাউন
প্রথম উইকেট পড়ল পাকিস্তানের।
ওয়াশিংটন সুন্দর উইকেট নিল সাহিবজাদা ফারহানের।
৩৬ রানে এক উইকেট পাকিস্তানের।
03 Oct 2026 12:00 PM (IST)
২১২ রানের টার্গেট
২১ বলে ৫১ রান করল তিলক ভর্মা।
শিবম দুবে আর তিলকের ব্যাটিংয়ে ভর করেই ২০০ পার ভারতের।
শেষ তিন ওভারে ৫০ রান তুলল ভারত।
২১২ রানের টার্গেট পাকিস্তানকে।
03 Oct 2026 11:37 AM (IST)
১৭২-এ ৫ উইকেট ভারতের
এই পিচে বল ঘুরছে। ধরে ধরে ব্যাটিং করছে ভারত।
পাকিস্তান অধিকাংশ ওভারই স্পিনার দিয়ে করাচ্ছে।
১৭২-এ ৫ উইকেট ভারতের।
03 Oct 2026 11:17 AM (IST)
শ্রেয়সও আউট
শুরুটা খারাপ যাচ্ছে ভারতের। একের পর এক উইকেট পড়ছে।
ইশান কিশানের পর আউট শ্রেয়স আইয়ারও।
কিছুদিন ধরেই ভালো পারফর্ম্যান্স ছিল না শ্রেয়সের। আজকের ম্যাচ থেকে অনেক আশা ছিল স্বাভাবিকভাবেই। কিন্তু সেই আশা পূরণ হল না।
03 Oct 2026 11:12 AM (IST)
ইশান আউট
ইশান কিশানকে আউট করল আরাফাত মিনাস।
দ্বিতীয় উইকেট আরাফাতের।
১২৮ রানে ৪ উইকেট ভারতের।
ইশান মাঠ থেকে বেরতে বেরতেই কিছু বলল পাকিস্তান টিম। উল্টে জবাব ইশানের।
03 Oct 2026 11:09 AM (IST)
ঝোড়ো ব্যাটিং অভিষেকের
ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে অভিষেক শর্মা। ২০ বলে ৫০ হাঁকিয়েছে।
সঙ্গ দিচ্ছিল সঞ্জু স্যামসনও। তবে বেশি রান তুলতে পারেনি, মাত্র দুই রান করেই ফিরে যেতে হয় তাঁকে।
03 Oct 2026 11:07 AM (IST)
তিন ওভার স্পিন করাল পাকিস্তান
খেলার শুরুতেই পাকিস্তান প্রথম তিন ওভার স্পিন করাল।
03 Oct 2026 11:06 AM (IST)
বৈভবের ভুল
টসে জিতে ব্যাটিং নিল ভারত।
শুরুতেই ঝোড়ো ব্যাটিং উঠতি তারকা বৈভব সূর্যবংশীর। ছক্কা মেরে শুরু করলেও, স্টাম্প বলে সুইপ মারতে গিয়ে আউট বৈভব।
বিশ্বকাপের সূচি প্রকাশ হতে না হতেই ভারত-পাকিস্তান মহারণ! ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবার মুখোমুখি—এবার মঞ্চ এশিয়ান গেমসের ফাইনাল। শনিবার সকালে জাপানের নিসিনে ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে হতে চলেছে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। ভারতের তারকা-সমৃদ্ধ দলে রয়েছেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, তিলক বর্মা এবং জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটাররা। ফলে তুলনামূলক অনভিজ্ঞ পাকিস্তান দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। ভারতের বিরুদ্ধে ভালো রেকর্ড থাকা সাহিবজাদা ফরহানই পাকিস্তানের অন্যতম ভরসা। অন্যদিকে, সেমিফাইনালে কম রানে আউট হওয়ার পর ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন সঞ্জু স্যামসন।
সেমিফাইনালে বিশ্রামে থাকা অর্শদীপ সিংকেও ফাইনালের একাদশে ফেরাতে পারে ভারত। অন্যদিকে, নিসিনের পিচে স্পিন ও বাউন্সের সুবিধা থাকায় চার স্পিনার নিয়েই মাঠে নামতে পারে পাকিস্তান। আর এই ফাইনালেই তৈরি হতে চলেছে নতুন ইতিহাস—পুরুষদের এশিয়ান গেমসে এই প্রথম ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। ফলে শনিবারের ম্যাচে যোগ হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের আরও একটি নতুন অধ্যায়।