প্রকাশিত ভারতের হোম সিরিজ সূচি, কলকাতায় কবে খেলবেন রো-কো?

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মতো উত্তেজনামূলক ম্যাচ হোক বা ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের 'ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল', সব ম্যাচেই প্রায় দর্শক ভর্তি ছিল ইডেন গার্ডেন্সে।

প্রকাশিত ভারতের হোম সিরিজ সূচি, কলকাতায় কবে খেলবেন রো-কো?
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 26, 2026 | 5:21 PM

কলকাতা : নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল। মাঠে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আইপিএলের পর একমাত্র এই সিরিজগুলো ছাড়া তাঁদের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। কিন্তু আজ ভারতীয় বোর্ড নতুন ঘরোয়া ওয়ান ডে সিরিজের সূচি প্রকাশ করেছে, যেখানে রো-কোকে ইডেন গার্ডেন্সে খেলতে দেখবেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে ওয়ান ডে সিরিজ খেলা শুরু করবে ভারত। এই মরসুমে ভারতে খেলতে আসবে জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই প্রস্তুতি, বলা হচ্ছে বোর্ডের তরফ থেকে। ২০২৭ সালে জানুয়ারি মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে কলকাতায় খেলবেন সিকান্দর রাজারা। তবে প্রথমে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে ৩টি ওডিআই খেলবে ভারত। ত্রিভান্দ্রম, গুয়াহাটি ও নিউ চন্ডিগড়ে ম্যাচগুলি খেলা হবে। এরপরে ১৩ থেকে ১৯ ডিসেম্বর খেলা হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কা মোট ৩ ওয়ান ডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে। এরপরেই ভারতে আসবে জিম্বাবোয়ে। ৩ জানুয়ারি, ২০২৭ অর্থাৎ রবিবার ইডেনে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। এরপরেই ৫ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া। ২১ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি চলবে এই সিরিজ। প্রথম টেস্ট নাগপুরে। এছাড়া খেলা হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদে।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মতো উত্তেজনামূলক ম্যাচ হোক বা ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল’, সব ম্যাচেই প্রায় দর্শক ভর্তি ছিল ইডেন গার্ডেন্সে। দিন কয়েক পরেই আইপিএল শুরু। আবার কলকাতা নাইট রাইডার্সের জন্য সেজে উঠবে ক্রিকেটের নন্দনকানন। প্রত্যেক কেকেআর সমর্থকই চাইবেন, চতুর্থবারের জন্য যেন আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। তারপরেই কয়েক মাসের মধ্যে আবার কলকাতার জনগণকে ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে মাতিয়ে দেবেন ভারতীয় ক্রিকেটের রো-কো।

Follow Us