AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yudhajit Guha: ভারতীয় দলে অভিষেক বাংলার পেসারের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা জয়

IND vs AUS, 2nd Youth ODI: জাতীয় দলে সুযোগ যেন সেই পথেই একধাপ এগনো। পথটা অনেক দীর্ঘ। শুরুটা হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ম্যাচের যুব ওডিআই সিরিজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় ওডিআই-তে অভিষেক হল বাংলার পেসার যুধাজিৎ গুহর।

Yudhajit Guha: ভারতীয় দলে অভিষেক বাংলার পেসারের, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা জয়
Image Credit: CAB FILE
| Updated on: Sep 23, 2024 | 7:37 PM
Share

ভারতীয় ক্রিকেটে নতুন সেনসেশন হয়ে উঠবেন? তা অবশ্য ভবিষ্যৎ বলবে। তবে বাংলার পেসার যুধাজিৎ গুহ বয়সভিত্তিক স্তরে সাড়া ফেলে দিয়েছেন। উচ্চতা ৬.২ ফুট। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। অনেকেই তাঁকে নিয়ে বলছেন, বাংলা থেকে নতুন বুমরা-সামি উঠে আসছে। জাতীয় দলে সুযোগ যেন সেই পথেই একধাপ এগনো। পথটা অনেক দীর্ঘ। শুরুটা হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ম্যাচের যুব ওডিআই সিরিজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় ওডিআই-তে অভিষেক হল বাংলার পেসার যুধাজিৎ গুহর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাল্টি ফরম্যাট সিরিজ খেলবে ভারত। সিরিজ শুরু হয়েছে ওয়ান ডে ফরম্যাট দিয়ে। প্রথম ওয়ান ডে-তে ৮৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। বল হাতে নজর কেড়েছিলেন মহম্মদ এনান। ব্যাটিংয়ে ভরসা দিয়েছিলেন ক্যাপ্টেন মহম্মদ অমন ও কার্তিকেয়। দ্বিতীয় ম্যাচে একাদশে অন্তর্ভুক্তি বাংলার পেসারের। জয় এল আরও বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ টস জিতে ব্যাটিং নেয়। ভারতের হয়ে অভিষেক হয় যুধাজিৎ গুহর। সামর্থ নাগরাজের সঙ্গে নতুন বলে জুটি গড়েন। অজি ইনিংস শেষ হয় তাঁর উইকেটেই। ৬.৩ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন যুধাজিৎ। তবে লাইন-লেন্থ এবং আগ্রাসনে নজর কেড়েছেন। লাল-বলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ফলে টেস্ট ম্যাচ লাইন-লেন্থে বিব্রত করতে পারেন। সঙ্গে তাঁর বিষাক্ত ইয়র্কার। বৃহস্পতিবার তৃতীয় ওয়ান ডে। নজর থাকবে যুধাজিতের দিকে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?