RCB : বুড়ো হাড়ে ভেলকি ভুবির, চেন্নাই বধের দিনে রেকর্ড গড়লেন আরসিবির পেসার!

IPL 2026 : গতকাল চিন্নাস্বামীতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৫০ রান করে আরসিবি। ফিল সল্ট ও কোহলি শুরু করলেও পরে দলকে রান বাড়াতে সাহায্য করেন দেবদত্ত পাদিক্কাল, টিম ডেভিড ও অধিনায়ক রজত। দেবদত্ত করেন ২৯ বলে ৫০ রান। টিম ডেভিড ২৫ বলে ৭০ রানে ও রজত ১৯ বলে ৪৮ রানে অপরাজিত রইলেন। এই আইপিএলের সর্বোচ্চ রান করল আরসিবি।

RCB : বুড়ো হাড়ে ভেলকি ভুবির, চেন্নাই বধের দিনে রেকর্ড গড়লেন আরসিবির পেসার!
গতবছর ১৭ উইকেট পেয়েছিলেন ভুবনেশ্বর। Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Apr 06, 2026 | 12:11 PM

কলকাতা : গতকালই চেন্নাইকে একপেশে ম্যাচে ৪৩ রানে হারিয়েছে আরসিবি (Royal Challengers Bengaluru)। আরসিবির আড়াইশো রানের জবাবে ২০৭ রানে অল আউট হয়ে যায় চেন্নাই (Chennai Super Kings)। এর মধ্যেই রেকর্ড গড়লেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আইপিএল-এর ইতিহাসে প্রথম পেসার হিসেবে ২০০ উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার। বোলারদের এই তালিকায় তিনি এই মুহূর্তে দ্বিতীয় স্থানে। তাঁর আগে রয়েছেন যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal)। মহম্মদ নবিকে ২০২৪ সালে আউট করে এই নজির গড়েছিলেন চাহল।

চেন্নাই ইনিংসের দ্বিতীয় ওভারেই আয়ুষ মাত্রেকে আউট করেন ভুবি। মিড অফে তাঁর ক্যাচ ধরেন রজত পাতিদার। এরপরেই ২০০ উইকেট নেওয়া প্রথম পেসার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন ভুবি। এর ফলেই ভুবি হয়ে যান আইপিএল এর ইতিহাসে প্রথম পেসার হিসেবে নেওয়া প্রথম ২০০ উইকেটের মালিক তবে পেসার -স্পিনার তালিকা গণ্য করলে তিনি এই মুহূর্তে দ্বিতীয় স্থানে। গতকাল মোট ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভুবি। অর্থাৎ, আইপিএলে তাঁর মোট উইকেট সংখ্যা এই মুহূর্তে ২০২। তাঁর থেকে ২২ উইকেট বেশি পেয়েছেন চাহল। ২২৪ উইকেট পেয়েছেন তিনি। তালিকায় তৃতীয় হিসেবে রয়েছেন সুনীল নারিন। তিনি এই মুহূর্তে ১৯৩ উইকেটের মালিক। ২০১১ থেকেই আইপিএলে খেলছেন ভুবি। পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হয়ে অবশেষে ২০২৫ সাল থেকেই তিনি বেঙ্গালুরুতে। এই বছর তাঁকে ১০ কোটিরও বেশি টাকায় কিনেছে আরসিবি। দুই ম্যাচেই তিনি পেয়েছেন ৪ উইকেট। গত বছর নিয়েছিলেন ১৪ ম্যাচে ১৭ উইকেট।

গতকাল চিন্নাস্বামীতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৫০ রান করে আরসিবি। ফিল সল্ট ও কোহলি শুরু করলেও পরে দলকে রান বাড়াতে সাহায্য করেন দেবদত্ত পাদিক্কাল, টিম ডেভিড ও অধিনায়ক রজত। দেবদত্ত করেন ২৯ বলে ৫০ রান। টিম ডেভিড ২৫ বলে ৭০ রানে ও রজত ১৯ বলে ৪৮ রানে অপরাজিত রইলেন। এই আইপিএলের সর্বোচ্চ রান করল আরসিবি। আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড আজ অবধি রয়েছে ২৮৭/৩। ২০২৪ সালে আরসিবির বিরুদ্ধেই এই রান করেছিল সানরাইজার্স। কিন্তু গতকাল ২৫০ রান তোলার পর ৪৩ রানে জিতে বেঙ্গালুরু প্রমান করল, এই আইপিএলেও চ্যাম্পিয়ন হওয়ার মতো যাবতীয় মাল-মশলা রয়েছে তাদের হাতে।

Follow Us