AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: নতুন বছরে কবে শুরু ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল?

IPL 2024 Date: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আগামী মাসের ১৯ তারিখ দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর (IPL Mini Auction 2024) । তার আগে পার্স খালি করে নিজেদের ইচ্ছেমতো দল সাজানোর জন্য তৈরি ফ্র্যাঞ্চাইজিগুলো। চোখ ছিল আইপিএলের দিন ঘোষণার এ বার সামনে এসেছে ক্রিকেটপ্রেমীদের প্রাণের টুর্নামেন্ট আইপিএল শুরুর সম্ভাব্য দিন। কবে থেকে শুরু হতে পারে আইপিএল?

IPL 2024: নতুন বছরে কবে শুরু ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল?
আইপিএল ২০২৪
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 7:19 PM
Share

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতে ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক। আসছে ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল ২০২৪ (IPL 2024) । যাকে ঘিরে দেশের মানুষের উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আগামী মাসের ১৯ তারিখ দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর (IPL Mini Auction 2024) । তার আগে পার্স খালি করে নিজেদের ইচ্ছেমতো দল সাজানোর জন্য তৈরি ফ্র্যাঞ্চাইজিগুলো। চোখ ছিল আইপিএলের দিন ঘোষণার এ বার সামনে এসেছে ক্রিকেটপ্রেমীদের প্রাণের টুর্নামেন্ট আইপিএল শুরুর সম্ভাব্য দিন। কবে থেকে শুরু হতে পারে আইপিএল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএল মানেই একটা হইহই ব্যাপার দেশ জুড়ে। সন্ধ্যে হলেই পরিবার  বা বন্ধুবান্ধবদের সঙ্গে আইপিএলে চোখ রাখে দেশবাসী। সকাল থেকে সন্ধ্যে পাড়ার চায়ের দোকান থেকে, অফিসকাছারি সর্বত্র আলোচনায় কেকেআর বা সিএসকর মতো দলগুলি। এ ছাড়া এই সময় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলোতে এই সময় বাড়তে থাকে বিনিয়োগ। সারাবছর তাই ক্রিকেটপ্রেমীদের চোখ থাকে কবে শুরু হবে ক্রিকেটের কোটিপতি লিগ? এ বার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। জানা যাচ্ছে, নতুন বছরের মার্চ মাসের ২৩ তারিখ থেকে শরু হতে পারে ক্রিকেটের মহোৎসব। চলবে ২৯ শে মে পর্যন্ত। শোনা যাচ্ছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ৪৬.০৫ কোটি টাকা। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত আইপিএলের সময়সূচী জানানো হয়নি। প্রসঙ্গত, গত মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পঞ্চম বারের মতো কাপ জেতে সিএসকে।

Follow Us