IPL 2024, KKR: কেন শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন? খোলসা করলেন KKR ওপেনার

IPL 2024, Jason Roy: কলকাতা নাইট রাইডার্সে ছিলেন জেসন রয়। এ বারও তাঁকে রিটেইন করেছিল কেকেআর। সব কিছু ঠিক থাকলে ওপেন করতেন তিনিই। আইপিএল শুরুর কিছুদিন আগে হঠাৎই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। তাঁরই পরিবর্তে ফিল সল্টকে সই করায় কেকেআর। কেন সরে দাঁড়িয়েছিলেন জেসন রয়? সেটাই খোলসা করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।

IPL 2024, KKR: কেন শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন? খোলসা করলেন KKR ওপেনার
Image Credit source: IPL

Apr 12, 2024 | 6:21 PM

জয়ের হ্যাটট্রিক দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার। কেকেআর শিবিরে এ বার বেশ কিছু বদল হয়েছে। তার মধ্যে রয়েছে ফিল সল্টকে সই করানো। ফিল সল্টের অবশ্য সুযোগ পাওয়ার কথা ছিল না। গত মরসুমে দিল্লি ক্য়াপিটালসে খেলেছিলেন ফিল সল্ট। যদিও অভিষেক আইপিএলে নজর কাড়তে পারেননি। তাঁকে রিটেইন করেনি দিল্লি ক্যাপিটালস। এ বারের আইপিএলে সল্টের ভাগ্য ফেরে ইংল্যান্ড তারকার সৌজন্যেই।

কলকাতা নাইট রাইডার্সে ছিলেন জেসন রয়। এ বারও তাঁকে রিটেইন করেছিল কেকেআর। সব কিছু ঠিক থাকলে ওপেন করতেন তিনিই। আইপিএল শুরুর কিছুদিন আগে হঠাৎই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। তাঁরই পরিবর্তে ফিল সল্টকে সই করায় কেকেআর। কেন সরে দাঁড়িয়েছিলেন জেসন রয়? সেটাই খোলসা করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।

একটি পডকাস্টে জেসন রয় বলেন, ‘আইপিএলে না খেলাটা আমার কাছে বিরাট সিদ্ধান্ত ছিল। আমি কেকেআরের কাছে ঋণী। যদিও শেষ মুহূর্তে আমাকে সরে দাঁড়াতেই হল। নিজের মানসিকতা বদলাতে বাধ্য হয়েছিলাম।’ তাঁর যে প্রচুর ক্রিকেট খেলতে হয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সরতে হয়েছে তা নয়। পরিবারের প্রতি দায়বদ্ধতাকেই বেশি গুরুত্ব দেওয়া শ্রেয় মনে করেন রয়। সেই প্রসঙ্গই তুলে ধরেন। বলছেন, ‘প্রচুর ক্রিকেট খেলেছি, তা নয়। পরিবারের প্রতি কিছু দায়বদ্ধতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

Loading...
Unable to load recommendations.
Follow Us